'পিসি-ভাইপো' আক্রমণ নিয়ে মুখ খুললেন মমতা, অমিতের ছেলের প্রসঙ্গ টেনে আক্রমণ তৃণমূল কংগ্রেস নেত্রীর

'পিসি-ভাইপো' আক্রমণ নিয়ে মুখ খুললেন মমতা, অমিতের ছেলের প্রসঙ্গ টেনে আক্রমণ তৃণমূল কংগ্রেস নেত্রীর

একুশের ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে রেখেছে বিজেপি। একের পর এক প্রচার সভা দিল্লি থেকে রাজ্য বিজেপি নেতাদের মুখে অভিষেকের নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে চলেছেন অমিত শাহরা। পিসি-ভাইপোর সরকার চলছে রাজ্যে অভিযোগ করে চলেছেন দলবদলী তৃণমূল কংগ্রেস নেতারাও। বুধবার এই বৃহস্পতিবার এই প্রথম বিজেপির পিসি-ভাইপো আক্রমণ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অমিত শাহকে নিশানা করে তাঁর ছেলের প্রসঙ্গ টেনে এনেছেন। অমিত শাহের ছেলের কাছে অতোটারা এলো কী করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 টার্গেট অভিষেক

টার্গেট অভিষেক

একুশের ভোটে বিজেপির অন্যতম টার্গেট হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়তাঁকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন বলে অভিযোগ করেছে বিজেপি। এই অভিযোগ করে তৃণমূলের দলবদলী নেতারাও তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান তুলেছেন। শুভেন্দু অধিকারী, মুকুল রায় থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় সকলেই এক সুরে সুর মিলিয়েছেন।

মমতার পাল্টা আক্রমণ

মমতার পাল্টা আক্রমণ

বিজেপি নেতাদের পিসি-ভাইপো আক্রমণ নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অমিত শাহের ছেলের নাম টেনে আনলেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় উত্তীর্ণর সভায় মমতা বলেন বিজেপির অত টাকা কোথাথেকে আসছে। অমিত শাহের ছেলের কাছে অত টাকা এল কোথা থেকে। এই প্রথম অমিত শাহের পরিবাবকে নিশানা করে মমতা বিজেপির সেনাপতিকে লক্ষ্মণ রেখা দেখিয়ে দিলেন। রাজনীতির ময়দানে ব্যক্তিগত আক্রমণ করলে যে পাল্টা তাঁদের দিকেও আক্রমণ আসবে সেটা বুঝিয়ে দিয়েছেন মমতা।

অভিষেককে নিশানা বিজেপির

অভিষেককে নিশানা বিজেপির

অভিষেককে নিশানা করে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাৎ দিতে চাইছে বিজেপি। সেকারণই গরুপাচার কাণ্ডে সিবিআই তদন্ত তৎপরতা শুরু করা হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন গরুপাচাপ, কয়লাপাচাের টাকায় বাংলো বাড়ি বানিয়েছে ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার গিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছেন শুভেন্দু। সেই সুরে সুর মিলিয়েছে অমিত শাহ সহ অন্য বিজেপি নেতারাও।

কেন্দ্রকে আক্রমণ

কেন্দ্রকে আক্রমণ

কেন্দ্রের টাকা নিয়ে চুরি করেছেন মমতা। অভিযোগ করেছেন অমিত শাহ। পাল্টা আক্রমণ করে মমতা বলেছেন কোনও টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। তিনি টাকা চুরি করেছেন সেটা প্রমাণ করে দেখাক বিজেবি। প্রমাণ করতে না পারলে পদত্যাগ করতে হবে মোদী। তীব্র আক্রমণে বিঁধেছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+