নন্দীগ্রাম কাণ্ডের পর আজ প্রথম প্রচারে মমতা, হুইল চেয়ারেই পুরুলিয়ায় সভা তৃণমূল নেত্রীর
নন্দীগ্রাম কাণ্ডের পর আজ প্রথম প্রচারে মমতা, হুইল চেয়ারেই পুরুলিয়ায় সভা তৃণমূল নেত্রীর
প্রথম দফার ভোটের জন্য আর হাতে গোনা দিন পড়ে রয়েছে। নন্দীগ্রাম কাণ্ডের পর আজ প্রথম প্রচারের ময়দানে পা রাখছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ায় জনসভা করবেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী। গতকাল থেকেই তিনি দলের কাজ শুরু করে দিয়েছে। হুইল চেয়ারের সারা বাংলা ঘুরবেন বলে বার্তা দিয়েছেন মমতা।

পুরুলিয়ায় সভা মমতা
আজ পুরুলিয়ায় সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হওয়ার পর আজই প্রথম জেলায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। হুইল চেয়ারেই সভা করবেন তিনি। গতকালই তিনি জানিয়েছেন হুঁল চেয়ারেই খেলা হবে। হুইল চেয়ারেই সারা বাংলা ঘুরব। আহত বাঘ আরও ভয়ঙ্কর। নন্দীগ্রামে আহত হওয়ার নেপথে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।মমতাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রামে আহত মমতা
১০ মার্চ মনোনয়ন পত্র জমা দিয়ে জনসংযোগ করছিলেন নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে। সেখানেই প্রবল ভিড় হয় তৃণমূল কংগ্রেস নেত্রীকে। সেখানেই ভিড়ের ধাক্কায় মমতা পড়ে যান।যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ ৪-৫ জন তাঁকে জোরে ধাক্কা দেয় তারপরেই তিনি পড়ে যান। এমনই অভিযোগ করেন মমতা। সঙ্গে সঙ্গে মমতাকে কলকাতায় নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন মমতা। তাঁর বাম পায়ে আঘাত লেগেছে। পায়ের হাড়ে চির ধরেছে।

হুইল চেয়ারে লড়াইয়ের বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে থাকাকালীনই তৃণমূল কংগ্রসের স্লোগান বদলে যায়। ভাঙা পায়েই খেলা হবে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। গতকাল গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুইল চেয়ারে পদযাত্রা করেছেন মমতা। সেখানেই তিনি বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন হুইল েচয়ারেই খেলা হবে। আহত বাঘ আরও ভয়ঙ্কর। কাজেই এবারে মমতার প্রচার যে আরও আগ্রাসী হবে তার ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা।

অপসারিত পুলিশ সুপার
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনার নিয়ে তৎপর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে নতুন জেলা শাসক হয়েছেন স্মিতা পাণ্ডে। যদিও মমতার উপর হামলার অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে ভিভিআইপিের নিরাপত্তা নিয়ে বেশি তৎপর হয়েছে কমিশন।












Click it and Unblock the Notifications