মমতা নামেই খেলা হবে, কোবরা ডান্স হবে, সায়নীকে পাশে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা মদন মিত্রের

মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় ইঙ্গিতপূর্ণ বার্তা মদন মিত্রের

পক্ষপাত দুষ্ট কমিশন। সঠিক কাজ করছে না। এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে গুরুতর অভিযোগ করলেন মদন মিত্র। তিনি মিঠুন চক্রবর্তীকে ইঙ্গিত করে বলেছেন একুশের ভোটে এবার কোবরা ডান্স হবে। মমতা আক্রান্ত হয়েছে বলে এখনও কোনও অশান্তি হয়নি এটা মোদী-অমিত শাহের সঙ্গে হলে কী হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় হাসপাতালের সামনে গেট ওয়েল সুন দিদি লিখে নতুন ক্যাম্পেন শুরু করেছেন মদন মিত্র।

হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। তাঁর বাম পায়ে আঘাত লেগেছে। পায়ে প্লাস্টার করা হয়েছে। কোমরে ও বুকে ব্যাথা রয়েছে। সোডিয়ামের পরিমান কমে যাওয়ায় চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসার জন্য ৯ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। তাঁরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

মমতাকে দেখতে নন্দীগ্রামে

মমতাকে দেখতে নন্দীগ্রামে

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যান তৃণমূল কংগ্রেস নেতা। একসময় তিনিও এসএসকেএমের এই উডবার্ন ওয়ার্ডে দীর্ঘদিন ভর্তি ছিলেন। মুখ্যমন্ত্রীকে দেখে এসে ঘটনার তীব্র নিন্দা করে মদন মিত্র অভিযোগ করেছেন নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। এর আগে কোনও নির্বাচনে যা ঘটেনি। তাই ঘটানো হচ্ছে একুশের ভোটে। বিজেপির হাত রয়েছে এতে এমনই অভিযোগ করেছেন মদন মিত্র।

মিঠুনকে ইঙ্গিত করে আক্রমণ

মিঠুনকে ইঙ্গিত করে আক্রমণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মিঠুন চক্রবর্তীকে ইঙ্গিত করে মদন মিত্র বলেছেন এবারের ভোটে কোবরা ডান্স হবে। গোখরো নাচ হবে। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপিতে যোগ দিয়ে ব্রিগেডের মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, 'আমি জলঢোরাও নই আমি বেলেবোরাও নই আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।'

মদনের ক্যাম্পেন

মদনের ক্যাম্পেন

মদন মিত্র ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় প্রচার শুরু করেছেন । অভিনেত্রী সায়নী ঘোষকে সঙ্গে নিয়ে দিিদ গেট ওয়েল সুন ব্যানার লিখে প্রচার শুরু করেছেন তিনি। সেখান থেকেই মদন মিত্র একেবারে হুঙ্কারের সুরে বলেছেন, এবারের ভোটে গোখরো নাচ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+