শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাতে লকেট, মোদীর সফরের আগে নতুন করে বাড়ছে জল্পনা
শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাতে লকেট, মোদীর সফরের আগে নতুন করে বাড়ছে জল্পনা
শিশির অধিকারীকে নিয়ে ফের জল্পনা তুঙ্গে। সূত্রের খবর আজই কাঁথিতে শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ লকেট চট্টোপাধ্যায়ের শিশিরের বাড়িতে যাওয়ার কথা। প্রসঙ্গত উল্লেখ্য ২০ মার্চ কাঁথিতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সভায় শিশির অধিকারী উপস্থিত থাকবে বলে খবর শোনা যাচ্ছে।

শিশিরের কােছ লকেট
আজ শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।সূত্রের খবর প্রধানমন্ত্রী আসবেন বলে কাঁথিতে সাংগঠনিক বৈঠক করছেন লকেট চট্টোপাধ্যায়। সেই বৈঠক সেরে তিনি শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে যাবেন। দুপুরে তাঁর বাড়িতে দেখা করবেন লকেট চট্টোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ শিশির অধিকারীর বাড়িতে যাওয়ার কথা লকেট চট্টোপাধ্যায়ের। এই নিয়ে নতুন করে শিশিরের বিজেপিতে যোগ দানের জল্পনা শুরু হয়েছে।

বিদ্রোহী শিশির
কয়েকদিন আগেই ছেলে শুভেন্দুর উপর আক্রমণ প্রতিহত করার বার্তা দিয়ে মুখ খুলেছিলেন শিশির অধিকারী। তিনি প্রকাশ্যেই বলেছিলেন বিজেপি মাঠে আছে, এগিয়ে আছে। তাঁর ছেলে শুভেন্দু অধিকারীর উপর রাজনৈতিক আক্রমণ হলে প্রতিহত করবেন। এবার শুভেন্দু অধিকারীর উপর বারবার আক্রমণ করা হয়েছে অভিযোগ করেছিলেন শিশির। এবং এই ঘটনায় তৃণমূলের শীর্ষ নেতাদের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেও আক্রমণ করেছিলেন তিনি।

মমতার দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে তিনিই প্রতিক্রিয়া দিয়েছিলেন। নন্দীগ্রামের মানুষ কখনও এটা করতে পারেন না বলে দাবি করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দাবি করেছিলেন পুরো ঘটনাটি ঘটানো হয়েছে। চার-পাঁচ জন তাঁকে জোরে ধাক্কা দেয় বলে অভিযোগ করেছিলেন মমতা তাতেই তিনি পড়ে যান বলে দাবি করেন মমতা।

শিশির কোন ফুলে
তৃণমূল কংগ্রেস তিনি ছাড়েননি দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেও একই মন্তব্য করেছিলেন শিশির অধিকারী। তবে তাঁর বিজেপিতে যোগদান যে সময়ের অপেক্ষা এই নিয়ে জল্পনা চরমে উঠেছে। ২০ মার্চ কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতেই শিশির অধিকারী থাকতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। কারণ শুভেন্দু দািব করেছেন রাম নবমীর আগেই অধিকারী পরিবারের পদ্মফুল ফুটবে।












Click it and Unblock the Notifications