মোদীর ব্রিগেডে ২০ লক্ষ জমায়েতের চ্যালেঞ্জ, ট্রেন ভাড়া করছে বিজেপি, গুজরাত থেকে আসছে থিম পাঞ্জাবী

মোদীর ব্রিগেেড ২০ লক্ষ জমায়েতের চ্যালেঞ্জ, ট্রেন ভাড়া করছে বিজেপি, গুজরাত থেকে আসছে থিম পাঞ্জাবী

বামেরা এনেছিল ১০ লক্ষ। বিজেপি আনবে ২০ লক্ষ। জমায়েতে বামেদের টেক্কা দিেত কর্মীদের আনতে ট্রেন ভাড়া করে ফেলেছে বঙ্গ বিজেপি। তিন তিনটি ট্রেনে করে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আসা হবে মোদীর ব্রিগেডে। গুজরাত থেকে আনা হয়েছে বিশেষ পাঞ্জাবী। বিজেপি কর্মী সমর্থকদের সেই পাঞ্জািব দেওয়া হবে। থাকবে পাগড়িও। একেবারে থিম মোদী ব্রিগেডের আয়োজনে তৎপর হয়ে উঠেছে বঙ্গ বিজেপি।

২০ লক্ষ জমায়েতের চ্যালেঞ্জ

২০ লক্ষ জমায়েতের চ্যালেঞ্জ

ব্রিগেডে এতদিন লাল পতাকা ও তৃণমূলের পতাকার ভিঁড়ই দেখে বাংলা। এই প্রথম বাংলার রাজনৈতিক ইতিহাসে ব্রিডেগে গেরুয়া জয়ার দেখবেন বাংলার মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রিগেড সমাবেশ আগামিকাল অর্থাৎ রবিবার। কয়েকদিন আগেই বাম-কংগ্রেস জট ব্রিগেড সমাবেশ করে ১০ লক্ষ জমায়েত করে শক্তি প্রদর্শন করেছিল। এবার তাকেই চ্যালেঞ্জ জানিয়ে ২০ লক্ষ জমায়েত করার টার্গেট নিয়েছে বিজেপি।

ব্রিগেডের জন্য ট্রেন ভাড়া

ব্রিগেডের জন্য ট্রেন ভাড়া

ব্রিগেডের জন্য বিশেষ ট্রেন দেওয়ার কথা এতোদিন শোনা গিয়েছিল। কিন্তি আস্ত ট্রেন ভাড়া করা শোনা যায়নি। বিজেপি শিবির সেটা করে দেখাচ্ছে। মোদীর ব্রিগেডে ২০ লক্ষ জমায়েতের টার্গেট পূরণে এবার ট্রেন ভাড়া করছে বঙ্গ বিজেিপ। একটা ২টো নয় তিন তিনটে ট্রেন ভাড়া করা হচ্ছে বলে জানা গিয়েছে। তিনটি ট্রেনই ভাড়া করা হয়েছে উত্তরবঙ্গের কর্মী সমর্থকদের জন্য। কারণ উত্তরবঙ্গে বিজেপির ভোট সবচেয়ে বেিশ। তাই ব্রিগেডে উত্তরবঙ্গের বিজেপি কর্মীসমর্থরকদের বিশে। গুরুত্ব দেওয়া হবে।

কোথা থেকে ট্রেন

কোথা থেকে ট্রেন

তিনটি ট্রেনের মধ্যে একটি আসবে মালদহ থেকে। দ্বিতীয়টি উত্তর দিনাজপুর থেকে এবং তৃতীয় ট্রেনটি আসবে আলিপুরদুয়ার থেকে। আইআরসিটিসির কাছে ইতিমধ্যেই আবেদন করে ফেলেছে বিজেপি। এছাড়া মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে একটি বিশেষ ট্রেনে ১৬ কামরার একটি বিশেষ ট্রেন চাওয়া হয়েছে। হাওড়া স্টেশনে এবং শিয়ালদহ স্টেশনে এসে অপেক্ষা করবে ট্রেন গুলি। সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ভরে দেওয়া হবে। রেল নিজের দায়িত্বেই সেটা করবে বলে জানা গিয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বিশেষ ট্রেন চাওয়া হয়েছে বলে দাবি বিজেপির। তার জন্য মোটা টাকা ভাড় গুণতে হচ্ছে।

গুজরাত থেকে আসছে পাঞ্জাবী-পাগড়ি

গুজরাত থেকে আসছে পাঞ্জাবী-পাগড়ি

মোদীর ব্রিগেডকে একেবারে নজির বিহীন করে তুলতে চাইছে বঙ্গ বিজেপি। সেকারণে গুজরাত থেকে আনা হচ্ছে বিশেষ পাঞ্জাবী ও পাগড়ি। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সেগুলি িবলি করা হবে। এছাড়াও মোদীর ব্রিগেডে থাকছে তারকা সমাবেশের চমক। মিঠুন চক্রবর্তী থাকবেন শোনা যাচ্ছে। এমনকী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছে। এদিকে আবার সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন বলেও সূত্রের খবর। মোটের উপর হাইভোল্ডেজ তারকা সমাবেশ ঘটিয়ে বঙ্গ বাসীেক বড় চমক দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+