ভোট ঘোষণা হতেই বদলে গেল শাহের বঙ্গ সফরের সমীকরণ, মোদীর ব্রিগেডের চূড়ান্ত হবে কর্মসূচি

বদলে গেল শাহের সফরের সমীকরণ, মোদীর ব্রিগেডের চূড়ান্ত হবে কর্মসূচি

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বদলে গেল অমিত শাহের বঙ্গ সফরের সমীকরণ। ২ মার্চ ঘোষিত সফর বাতিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭ মার্চ ব্রিগেড সমাবেশের পরেই রাজ্যে আসবেন অমিত শাহ। তবে সেটা কবে তা এখনও বঙ্গ বিজেপির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। ৭ মার্চ মোদীর ব্রিগেড সমাবেশের পরেই শাহের সফরের পরিকল্পনা সাজানো হবে বলে জানানো হয়েছে।

 আসছেন না অমিত শাহ

আসছেন না অমিত শাহ

২ মার্চ রাজ্য সফরে আসার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎই সেই ঘোষিত সফর বাতিল করা হল। অর্থাৎ দলীয় কর্মীদের আশা ভঙ্গ করেই ২ মার্চ অর্থাৎ আগামিকাল আসছেন না বিজেপির চাণক্য অমিত শাহ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই সভা বাতিলের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মোদীর ব্রিগেড সমাবেশের পরেই অমিত শাহের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

শাহের নজরে এবার কলকাতা

শাহের নজরে এবার কলকাতা

অমিত শাহের এবারে বঙ্গ সফরে মূল টার্গেট ছিল শহর কলকাতা। উত্তর ও দক্ষিণ কলকাতায় রোড শো করার কথা ছিল অমিত শাহের। উত্তর কলকাতার কাঁকুড় গাছি থেকে রোড শো করার কথা ছিল তাঁর। কিন্তু ভোট ঘোষণা হতেই কর্মসূচিতে আপাতত জল ঢেলেছে বিজেপি। ২ মার্চ রাজ্যে আসছেন না তিনি। পরে কবে শাহ রাজ্যে আসবেন সিদ্ধান্ত হবে।

৭ মার্চ মোদীর ব্রিগেড

৭ মার্চ মোদীর ব্রিগেড

৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সমাবেশ করবেন। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রা সব নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই প্রথম মোদী ব্রিগেড করবেন শহরে। তার আগে বাম-কংগ্রেস জোট ব্রিডেগ করে শক্তি প্রদর্শন করেছে। মোদীর ব্রিগেডে কতটা সমাবেশ হয় সেটাই এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। মোদীর ব্রিগেডের প্রস্তুতির জন্যই সম্ভবত রাজ্যে ২ তারিখের সফর বাতিল করেছেন অমিত শাহ। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

আজ প্রার্থী নিয়ে বৈঠক

আজ প্রার্থী নিয়ে বৈঠক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এবার প্রার্থী বাছাইয়ের পালা। বিজেপি শিবিরে আজ দিনভর বৈঠক। সকাল ১১টা থেকে বৈঠকে বসেছেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা। সেই বৈঠকে থাকবেন অরবিন্দ মেনন, ভূপেন্দ্র যাদবরা। সূত্রের খবর একুশের ভোটের প্রার্থী বাছাই করতেই এই বৈঠক করছেন তাঁরা। এদিকে আজই শাসক দল ৩০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+