অধীর কি আসল কাঁটা? মিমের হাত ধরে রেখেই আসন রফা নিয়ে জোটকে 'আল্টিমেটাম' আব্বাসের
অধীর কি আসল কাঁটা? মিমের হাত ধরে রেখেই আসন রফা নিয়ে জোটকে 'আল্টিমেটাম' আব্বাসের
২৮ ফেব্রুয়ারি বাম-কংগ্রেস ব্রিগেড। তার আগেই আসন রফা চূড়ান্ত করতে হবে। আল্টিমেটাম দিয়ে দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। সেই সঙ্গে মিমকে নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করে দিলেন আব্বাস। তিনি জানিয়েছেন মিমের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই জোটের সঙ্গে তাম মেলাতে আগ্রহী তাঁর দল। কাজেই আব্বাসকে সঙ্গে নিলে যে মিমও এসে পড়বে জোটের সঙ্গে তাতে আর সন্দেহেপ অবকাশ রইল না। আর এটাই হয়তো বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের কাছে। কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি কোনও ভাবেই মিমকে তাঁদের জোটে সামিল করতে চান না।

আসন রফা নিয়ে কড়া বার্তা
আর দোলাচলে থাকতে রাজি নন আব্বাস সিদ্ধিকি। এবার আসনরফার চূড়ান্ত সিদ্ধান্ত চান তিনি। মঙ্গলবার প্রকাশ্যজনসভায় আব্বাস সিদ্দিকি আসন রফা নিয়ে বাম-কংগ্রেস জোটকে রীতিমতো আল্টিমেটাম দিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি জোটের ব্রিেগড সমাবেশের আগেই আসন রফা চূড়ান্ত করতে হবে বলে বার্তা দিয়েছেন পীরজাদা। এখন উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসন নিয়ে দড়ি টানাটানি চলছে কংগ্রেসের সঙ্গে।

মিমের সঙ্গে কোন অবস্থানে আব্বাস
বাম-কংগ্রেস জোটকে আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বার্তা দেওয়ার সঙ্গেই মিমের সঙ্গে তাঁদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আব্বাস সিদ্দিকি। তিনি স্পষ্ট জানিয়েছেন মিমের সঙ্গে তিিন কোনও ভাবেই ছাড়ছেন না। মিমের সঙ্গে বন্ধুত্বের হাত রেখেই জোটের সঙ্গে যেতে চান আব্বাস। মিমের সঙ্গে আগে থেকেই আলোচনা সেরে রেখেছেন আব্বাস সিদ্দিকি। আসাদ উদ্দিন ওয়েইসি রাজ্যে এসে প্রথমে ফুরফুরা শরিফে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেছিলেন।

আসন জট
আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত ঠিক হলেও আসন নিয়ে দড়ি টানা টানি চলছে। বামেদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গেলেও কংগ্রেসের সঙ্গে এখনও আসন সমঝোতা হয়নি। মূলত উত্তরবঙ্গের আসন গুলি নিয়ে কংগ্রেসের সঙ্গে জট অব্যহত রয়েছে। কংগ্রেস কোনও ভাবেই মালদহ এবং মুর্শিদাবাদের একটি আসনও ছাড়তে চাইছেন না এই নিয়ে আব্বাসদের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে।মালদহ ও মুর্শিদাবাদে আসন দাবি করেছে আব্বাস। অন্যদিকে ভাঙড়, আমডাঙা তো রয়েইছে। দক্ষিণবঙ্গে কোনও সমস্যা না থাকলেও আসল সমস্যা হয়ে দাঁড়িয়েছে উত্তরবঙ্গ।

মিম কাঁটা
আব্বাস মিমের হাত ছাড়তে নারাজ। মঙ্গলবার তিনি স্পষ্ট করে দিয়েছেন, মিমের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই বাম-কংগ্রেস জোটে সামিল হতে চান তিনি। এদিকে আবার মিমের ঘোর বিরোধী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি মিমকে বিজেপির বি-টিম বলে মনে করেন। সংখ্যালঘু ভোট কাটতেই বিজেপি মিমের ব্যবহার করেছিল বিহারে এমন অভিযোগও স্পষ্ট করেছিলেন অধীর। সেকারণেই হয়তো আব্বাসদের সঙ্গে আসন রফা নিয়ে সহজে নমনীয় হতে রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি।












Click it and Unblock the Notifications