মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনের জন্য প্রস্তুত, প্রার্থী তালিকা নিয়ে দিল্লি থেকে ইঙ্গিত পূর্ণ মন্তব্য দিলীপের
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনের জন্য প্রস্তুত, প্রার্থী তালিকা নিয়ে দিল্লি থেকে ইঙ্গিত পূর্ণ মন্তব্য দিলীপের
মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও তির্যক নিশানায় বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষ করে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জনের জন্য সকলে প্রস্তুত। প্রসঙ্গত উল্লেখ্য আজই বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে। দিল্লিতে এই নিয়ে দফায় দফায় বৈঠক চলছে।সেখানে আছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা।

মমতাকে নিশানা দিলীপের
ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একুশের যুদ্ধে মমতার পতন অনিবার্য তা ঘোষণা করে ফেলেছে বিজেপি। এবার মমতাকে বিসর্জন দেওয়ার জন্য সকলে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন এবার বাংলায় আসল পরিবর্তন আসবে। কোনও রাজনৈতিক দলের সঙ্গে নয় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বাংলার জনতার সঙ্গে।

প্রার্থীতালিকা নিয়ে সিদ্ধান্ত
আজই চূড়ান্ত হবে বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা। সকাল থেকেই বিজেরি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে চলছে দফায় দফায় বৈঠক। সেখানে বিজেপির ইলেকশন কোর কমিটির সদস্যরা রয়েছেন। রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়,দিলীপ ঘোষ.মুকুল রায়রা। গতকালই তাঁরা দিল্লি উড়ে গিয়েছিলেন।সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিলমোহরের পরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। তবে আজই সেই তালিকা প্রকাশ করা হবে না।

কারা হতে পারেন প্রার্থী
দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটে একাধিক হেভিওয়েট এবং তারকারা প্রার্থী হতে পারেন। সূত্রের খবর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বেহালার রত্নার মোকাবিলায় প্রার্থী করা হতে পারে। রুদ্রনীল ঘোষের জন্য শিবপুরের কথা ভাবা হচ্ছে। সেখানে তৃণমূলের প্রার্থী মনোজ তিওয়ার। ডোমজুড় তো আগেই রাজীব জানিয়ে রেখেছেন। এছাড়া তারকা প্রার্থীরাও থাকছেন। শ্রাবন্তী,যশ, তনুশ্রীকেও প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কাল রাজ্যে শাহ
শাহ রাজ্যে আসছেন আগামিকাল। শাহের সফরকালের মধ্যেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামিকাল খড়গপুরে সভা করবেন অমিত শাহ। আগের সূচি অনুযায়ী ১৫ মার্চ রাজ্য সফরে আসার কথা ছিল তাঁর।তার আগেই বদলে ফেলা হয় কর্মসূচি। সোমবার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ময়দানে নামছেন সেকারণেই আগে থেকে খড়গপুরে সভা করতে চাইছেন অমিত শাহ এমনই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications