১৪৪ ধারার মধ্যেই ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার! এলাকাবাসীদের ক্ষোভ পুলিশকে ঘিরে
থমথমে গোটা ভাটপাড়া এলাকা, বোমা গুলির হিংসায় বৃহস্পতিবারই এলাকায় মৃত্যু হয়েছে ২ জনের। সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন। যাঁদের মধ্য়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। এরকম এক পরিস্থিতিতে এদিন সকালে ফের একবার বোমা উদ্ধার হয়েছে এলাকায়। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দু'জন বাইকে করে এসে, এলাকায় বোমা ছুড়ে চলে যায়। এরপরই উত্তেজনা শুরু হয়। যদিও বোমাটি ফাটেনি। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। ছুটে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড। তবে স্থানীয়দের দাবি, পুলিশ সেভাবে তৎপর নয় এলাকায় । গোটা ঘটনা ঘিরে পুলিশি উদাসীনতার অভিযোগ সরব এলাকাবাসী। পুলিশের গাড়ি দেখলেই এলাকায় বিক্ষোভে ফেটে পড়ছেন বাসিন্দারা।
প্রসঙ্গত, জানা গিয়েছে এলাকার এক বাজার সংলগ্ন একটি জায়গায় বোমা নিক্ষেপ করা হয়। আর সেই ঘটনা পুলিসি প্রহরার মধ্যে হওয়ার বেশ ক্ষুব্ধ জনতা। এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট, ইন্টারনেট বন্ধ সমতে একাধিক পদক্ষেপ নিলেও, ফের শুক্রবার সকালে ভাটপাড়ায় নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় প্রশাসনের দিকে আঙুল তুলছেন স্থানীয়রা। এর আগে গতকালের হিংসার ঘটনায় ভাটপাড়ায় মৃত্যু হয়েছে ২ জনের। যাঁদের দেহ নিয়ে আজ মিছিলের কর্মসূচি রয়েছে বিজেপির।












Click it and Unblock the Notifications