আধার কার্ডের আদলে বিয়ের কার্ড

আধার কার্ডের আদলে বিয়ের কার্ড

এন আর সি আতঙ্কে আধার কার্ড নিয়ে দেশ ও বাংলা জুড়ে হৈ চৈ শুরু হয়েগেছে। লাইনে দাঁড়িয়ে আধার কার্ড সংশোধনের জন্য হাজার হাজার মানুষের ভিড়। আর এরই মধ্যে সেই আধার কার্ডের আদলে ছেলের বিয়ের নিমন্ত্রন পত্র ছাপিয়ে সাড়া ফেলে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ উদয়পুরের বাদিন্দা সুকোমল শ্যাম।

আধার কার্ডের আদলে বিয়ের কার্ড

বিয়ের কার্ড হাতে পেয়ে খুশী আমন্ত্রিতরাও। আগামী ২৬ শে ফেব্রুয়ারী রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা সুকোমল শ্যামের ছেলে শুভজিৎ শ্যামের বিয়ে। চিরাচরিত প্রথা ভেঙে প্রজাপতয়ে নমঃ সহ মাঙ্গলিক চিহ্নযুক্ত বিবাহের কার্ড না ছাপিয়ে ভারত সরকারের নাগরিক পরিচয়ের আধার কার্ডের আদলে বিয়ের নিমন্ত্রন পত্র ছাপিয়েছেন তিনি।

উদ্দেশ্য একটাই সাধারন মানুষ থেকে তাঁর আত্মীয় পরিজনের মধ্যে আধার কার্ড সম্পর্কে সচেতন করা। বর্তমান সময়ে সারা দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের প্রনয়ন করা এন আর সি, সি এ এ ও এন পি আর আইনে আতঙ্কিত হয়ে নিজেদের আধার কার্ড সংশোধন ও নতুন করে আধার করার জন্য পোস্ট অফিসে রাত জেগে লাইনে দাঁড়াচ্ছেন। আধার কার্ডে ভূল থাকলে তাও সংশোধন করার জন্য হিরিক পড়ে গিয়েছে। বিয়ের কার্ড আধার কার্ডের আদলে করায় মানুষের মধ্যে সচেতনতার বৃদ্ধি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+