ঘূর্ণিঝড় ‘আম্ফানে’র অভিমুখ কোন দিকে, আবহাওয়ার পূর্বাভাসে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল

ঘূর্ণিঝড় ‘আম্ফানে’র অভিমুখ কোন দিকে, আবহাওয়ার পূর্বাভাসে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল

বঙ্গোপসাগরে বাসা বেঁধেছে নিম্নচাপ। দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন নিম্নচাপ এলাকায় নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা আরও প্রকট হল। এই নিম্নচাপ ক্রমশও সরছে উত্তর-পশ্চিম দিকে। আবহাওয়া দফতর জানিয়েছে, তিনদিনের মধ্যে তা মায়নামার উপকূল অভিমুখে ধেয়ে যেতে পারে।

সাগরে নিম্নচাপ, বাংলার আকাশে মেঘ

সাগরে নিম্নচাপ, বাংলার আকাশে মেঘ

সাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় বাংলার মুখ ভার হয়ে আছে। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি সগ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গেও বিক্ষিপ্তি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় উত্তর-পূর্ব ভারতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ এবং সিকিমজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

ঘূর্ণিঝড় শক্তি বাড়াতে ব্যর্থ এখনও

ঘূর্ণিঝড় শক্তি বাড়াতে ব্যর্থ এখনও

সাগরে আবহাওয়া ঘূর্ণিঝড়ের অনুকূল হলেও এখনও নিম্নচাপ পুরোপুরি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি। নিম্নচাপ পরিবেষ্টিত সমুদ্রবক্ষে ঘূর্ণিঝড় পরিস্থিতি থাকলেও আবহাওয়া সময়ে সময়ে চরিত্র বদল করায় শক্তি বাড়াতে পারছে না ঘূর্ণিঝড়। নিম্নচাপ অঞ্চলটি উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এরপরই তীব্রতা বাড়তে পারে।

মায়ানমারের দিকে অভিমুখ

মায়ানমারের দিকে অভিমুখ

শক্তি বাড়ানোর পরই স্পষ্ট হবে কোনদিকে প্রসারিত হবে ঘূর্ণিঝড়। কোন অভিমুখে এর গতিবিধি হবে তাও স্পষ্ট হবে। প্রাথমিকভাবে জানিয়েছে, ওই ঝড় মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। এখন নিম্নচাপের ফলে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বইবে।

৫-৬ মে-র মধ্যে পরিষ্কার হয়ে যাবে গতিপথ

৫-৬ মে-র মধ্যে পরিষ্কার হয়ে যাবে গতিপথ

আবহবিদরা জানিয়েছেন, ওই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। আগামী ৫-৬ মে-র মধ্যে পরিষ্কার হয়ে যাবে গতিপথ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আশেপাশের অঞ্চলে সমুদ্রের প্যারামিটারগুলি ওই নিম্নচাপকে শক্তিশালী করে তুলতে সক্ষম। তারপরই আম্ফান নাম নিয়ে ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে উপকূল অভিমুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+