Weather Update: নিম্নচাপের প্রভাবে কি মুষলধারায় বৃষ্টি, কবে থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন

Weather Update: শনিবার সকাল থেকে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি।

তবে উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গের জন্য তা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের পরিস্থিতির পরিবর্তন হতে পারে। সোমবার নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

Rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে এই তিন জেলার সঙ্গে উত্তর দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কালিম্পং ও আলিপুরদুয়ারে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে এই দুই জেলা ছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবার ও বুধবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কোনও কিছুরই তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবারের বাকি সময়ে এবং রবিবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কোনও কিছুরই পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। সোমবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।

মঙ্গলবার বজ্রবিদ্যুতের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার এই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে।

  • কলকাতার আবহাওয়া

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

  • মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে গভীর সমুদ্র কিংবা উত্তর কিংবা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। এই সতর্কবার্তা শুক্রবারেও দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+