Weather Update: শনিবার ৮ জেলা ভেজার আগে কমবে তাপমাত্রা! বাংলার কোথায় কেমন দহন-জ্বালা, একনজরে পূর্বাভাস

Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে বুধবারও অব্যাহত তাপপ্রবাহ। এদিন দেওয়া পূর্বাভাস শনিবারে দক্ষিণবঙ্গের তিন জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার থেকে সারা রাজ্যেই তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

তবে বুধবারের পরে বৃহস্পতিবারেও ছয় জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সেই সময় থাকছে অরেঞ্জ অ্যালার্টও।

Weather Update

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। জলপাইগুড়ি ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। জলপাইগুড়ির সঙ্গে কোচবিহার ও উত্তর দিনাজপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে চলেছে।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

এরপর রবিবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে। এর মধ্যে এদিন ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে থাকতে কমলা সতর্কতা।

শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই থাকছে তাপপ্রবাহে কমলা সতর্কতা। শনিবার তাপপ্রবাহের তীব্রতা অনেকটাই হ্রাস পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকছে। শনিবার নাগাদ বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গাায় হাল্কা বৃষ্টি হতে পারে।

রবিবার পূর্বাভাস মতো ছয় জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সোমবার ও মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • কলকাতার আবহাওয়া

বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ বিকেলের দিকে আংশিক মেঘলা থাকতে পারে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪২ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • কমবে তাপমাত্রা

আগামী দুই দিনে হিমালয় সংলগ্ন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪৪.২) ২৮.৭ (২৯.৩)
বহরমপুর (৪২.৪) ৩০ (২৯.৬)
বাঁকুড়া (৪৪.২) ২৭.৯ (২৭)
বর্ধমান (৪৪) ২৬ (২৬)
কোচবিহার (৩৬.৬) ২৪.৫ (২৪.২)
দার্জিলিং (২২.৬) ১৪ (১৪)
কালিম্পং (২৫) ১৮.৩ (১৯.৩)
দিঘা (৩৭.৩) ২৮.৫ (২৮.৫)
কলকাতা (৪৩) ৩০ (২৯.৭)
দমদম (৪৩) ৩০ (৩০.৪)
কৃষ্ণনগর (৪৪) ২৮.৬ (২৮.৪)
মালদহ (৪২.৬) ২৯.৭ (২৮.৪)
মেদিনীপুর (৪৫.৫) ২৯.৫ (২৯.৩)
পুরুলিয়া (৪৩.৭) ২৭.১ (২৫.১)
পানাগড় (৪৫.৬) ২৬.৭ (২৭.৪)
শ্রীনিকেতন (৪৩.৬) ২৪.৬ (২৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+