West Bengal Weather Update: শনিবারই ঠান্ডার আমেজ শেষ শহরে? হাওয়া অফিসের বিরাট পূর্বাভাস
West Bengal Weather Update: গত দুইদিন ধরে বঙ্গে ভালোই অনুভূত হচ্ছে ঠান্ডার আমেজ! সকালের ঠান্ডা হাওয়ায় রীতিমত শরীরে কাঁপুনি ধরছিল। এমনকি আজ শনিবারও সকাল থেকে ঠান্ডার আমেজ। তবে আগামী ২৪ ঘন্টাতেই আবহাওয়ায় বড় বদল হতে চলেছে। সামনেই মকর সংক্রান্তি।
তার আগেই শীতের দাপট কিছুটা হলেও কমবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আগামিকাল রবিবার থেকেই পরিস্থিতির বদল ঘটবে বলেও পূর্বাভাস। এক নজরে জানুন কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে চলবে কুয়াশার দাপট '
রবিবার থেকেই ফের একবার তাপমাত্রা (West Bengal Weather Update) বাড়তে শুরু করবে। গত বৃহস্পতিবার থেকেই ঠান্ডা পড়তে শুরু করে বাংলায়। এক ধাক্কায় তিন ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যায়। সেই মতো কলকাতায় ১৩ ডিগ্রির কাছাকাছি চলে যায় পারদ।
এছাড়াও দক্ষিণবঙ্গের বহু জেলায় আরও কমতে শুরু করে পারদ। রাতের তাপমাত্রারও পতন ঘটে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই বদল হবে পরিস্থিতির, পূর্বাভাস হাওয়া অফিসের। সেই মতো রবিবার থেকে ফের ঠান্ডা কমবে মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি। তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। একাধিক জেলায় তা থাকবে।
West Bengal Weather Update: পরিস্কার আকাশ
আজ শনিবার কলকাতা এবং শহরতলির আকাশ পরিষ্কার থাকবে। ঠান্ডার দাপট আজ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার থেকে কিছুটা তাপমাত্রা কমবে কলকাতারও। অন্যদিকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে (West Bengal Weather Update)।
West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
গত কয়েকদিন উত্তরবঙ্গেও বেশ ঠান্ডা অনুভূত হয়েছে। হু হু করে তাপমাত্রার পারদ নেমেছে। শূন্য ডিগ্রি ছুঁয়ে ফেলেছে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে পারদ। এর মধ্যেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী (West Bengal Weather Update), দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে।
এছাড়াও উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার খুব একটা বদল হবে না। অর্থাৎ শীতের আমেজ থাকবে। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে ব্যাপক কুয়াশার দাপট থাকবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে সকালের দিকে রাস্তায় বিশেষ সাবধনতা নেওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications