Weather Update: বাংলাকে ঘিরে ঘূর্ণাবর্তের ঘনঘটা! এগারো জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা
Weather Update: দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই এদিন দুপুরের দিকে বেশ কিছুক্ষণ ভারী বৃষ্টি হয়। যদিও আবহাওয়া দফতরের তরপে জানানো হয়েছে এদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এদিন উত্তরবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানে থাকলেও আগামী চার থেকে পাঁচ দিনে তা উত্তরমুখী হবে। এই মুহূর্তে ঝাড়খণ্ডে ও সন্নিহিত এলাকায় এবং বাংলাদেশ এবং সন্নিহিত এলাকায় দুটি ঘূর্ণাবর্ত অবস্থান। করছে। এছাড়া উত্তর-পূর্ব অসম এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে জলপাইগুড়ি ছাড়াও উত্তর দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও কিছুরই পূর্বাভাস দেওয়া হয়নি। বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলে, বজ্পবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দেওয়া হয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায়।
বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শনিবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কিছুরই পূর্বাভাস নেই।
- কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৬) | ২৭ (২৭) |
| বহরমপুর | (৩৪.৮) | ২৭ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩৩.৩) | ২৫.৯ (২৬.১) |
| বর্ধমান | (৩৩.৫) | ২৫.৮ (২৬) |
| কোচবিহার | (৩৪.৬) | ২৭.৬ (২৮.৩) |
| দার্জিলিং | (২৩) | ১৭.৬ (১৭.৮) |
| কালিম্পং | (২৫) | ২৩.৩ (২৩.৫) |
| দিঘা | (২৯.৩) | ২৭.৪ (২৭.৯ ) |
| কলকাতা | (৩২.৮) | ২৬.৬ (২৮.২) |
| দমদম | (৩৩.৮) | ২৬.৬ (২৭.২) |
| কৃষ্ণনগর | (৩৩) | ২৭.৪ (২৭.৬) |
| মালদহ | (৩৬.২) | ২৮.৬ (২৮.৩) |
| মেদিনীপুর | (৩০) | ২৭.৫ (২৬.৬) |
| পুরুলিয়া | (৩৫.৩) | ২৪.৫ (২৪.১) |
| পানাগড় | (৩৫.৬) | ২৮.৬ (২৮.৬) |
| শ্রীনিকেতন | (৩৩.৪) | ২৫.৮ (২৫.৮) |












Click it and Unblock the Notifications