Weather update: সকাল থেকে বিক্ষিপ্ত বর্ষণ, পুজোর বাজার মাটি করতে পারে বৃষ্টি

Weather update: সকাল থেকে বিক্ষিপ্ত বর্ষণ, পুজোর বাজার মাটি করতে পারে বৃষ্টি

গতকালের পর রবিবারেও বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গতকালে বিকেলের হাঠাৎ বর্ষণে জল থৈ থৈ শহর। রবিবার সকাল থেকেই একাধিকজায়গায় চলছে বর্ষণ। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণর পূর্বাভাস দিেয়ছে হাওয়া অফিস।

রবিবারও বর্ষণের পূর্বাভাস

রবিবারও বর্ষণের পূর্বাভাস

শনিবার থেকে শুরু হয়েছে বর্ষণ। মাত্র কয়েক ঘণ্টায় বর্ষণে জল জমেছে শহরে। শনিবার বিকেল থেকেই মেঘের আনাগোনা শুরু হয়েছিল আকাশে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় বর্ষণের দাপট বেড়েছিল। রবিবার সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগানো। মাঝ মধ্যই বৃষ্টি হচ্ছে শহরে। রবিবার সারাদিনই বিক্ষিপ্ত বর্ষণ চলবে শহর কলকাতাতে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই দুর্গাপুজোর বাজার মাটি হতে পারে তাতে কোনো সন্দেহ নেই। রবিবার শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৫ শতাংশ থাকবে।

জেলায় বর্ষণের পূর্বাভাস

জেলায় বর্ষণের পূর্বাভাস

শুধু কলকাতা শহর নয় জেলাতেও বর্ষণের পূর্বাভাস রয়েছে। জেলা শহর গুলিতে গতকাল থেকে শুরু হয়েছে বিক্ষিপ্ত বর্ষণ। রাজস্থান থেকে বাঁকুড়া হয়ে দিঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই কলকাতার সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার জেরে কিছুটা তাপমাত্রার হেরফের হতে পারে। তবে সেটা একেবারেই সাময়িক।

জল থৈ থৈ শহর

জল থৈ থৈ শহর

বর্ষায় এবার তেমন বর্ষণ দেখেিন শহর কলকাতা। জেলাতেও সেরকম বৃষ্টি হয়নি। সার্বিক ভাবে রাজ্য এবং দেশে বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। গতকাল শহরে হঠাৎ এমন বর্ষণ হয়েছে যে জল জমে গিয়েছে বিভিন্ন প্রান্তে। বিশেষ করে উত্তর কলকাতার একাধিক জায়গায় জল জমে গিয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ি থকে শুরু করে একাধিক জায়গায় হাঁটু সমান জল জমে গিয়েছিল। দক্ষিণ কলকাতাতে একাধিক জায়গায় জল জমেছে। তবে জল নামাতে তৎপরতার সঙ্গে কাজ করেছে পুরসভা।

বিদায় নিচ্ছে বর্ষা

বিদায় নিচ্ছে বর্ষা

এদিক আইএমডির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার নির্ধারিত সময়ের আগেই বিদায় নেবে বর্ষা। সাধারণত সেপ্টেম্বরের সতেরো তারিখের পরে বিদায় নেয় বর্ষা। কিন্তু এবার এক সপ্তাহ আগে থেকেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে। বর্ষার ঘাটতিও রয়েছে এবার। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড,ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গে বর্ষণের ঘাটতি দেখা গিয়েছে। তার এবার চাল এবং গম রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+