Weather update: সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি, জেলায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

Weather update: সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি, জেলায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

ভোরের হাওয়ায় শীতের শিরশিরানি। বেলা বাড়লে বাড়ছে গরম। হেমন্তের পরশে মজেছে শহরবাসী। জেলাতে তাপমাত্রা অনেকটাই কমেছে। তার সঙ্গে কুয়াশায় ঢাকছে আকাশ। ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে জেলাগুলিতে। তবে এই শীতের পরশ বেশিদিন নয়, সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

শীতের আমেজ

শীতের আমেজ

অক্টোবর মাসের শেষ থেকেই শীতের আমেজ অনুভূত হচ্ছে শহরে। জেলা গুলিতেও পারদ পতন হয়েছে। সেই ধারা বজায় রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরা ফেরা করছে। রবিবারও সেরকমই রয়েছে পারা। তাপমাত্রার খুব একটা হেরফের হয়নি। ২০ ডিগ্রিতেই ঘোরাফেরা করছে তাপমাত্রা। অক্টোবরেই রেকর্ড পারা পতন হয়েছে শহরের। সকাল থেকে শীতের শিরশিরানি হাওয়া। বেলা বাড়লেই উধাও শীতের আমেজ। আগামী কয়েকদিন কলকাতা সহ জেলার তাপমাত্রা এরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপের ভ্রুকুটি

নিম্নচাপের ভ্রুকুটি

ফের নিম্নচাপ উঁকি দিচ্ছে শহরে। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সপ্তাহান্তে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই নিম্নচাপের দাপটে শীতের আমেজ বাধা প্রাপ্ত হবে বলে মনে করছে হাওয়া অফিস। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে তেমন শক্তিশালী ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কােজই হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস িদয়েছে আবহাওয়া দফতর।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

জেলা গুলিতে কলকাতা শহরের চেয়ে বেশি পারা পতন হয়েছে। সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকছে জেলাগুলি। গায়ে গরম পোশাক পরে বেরোতে হচ্ছে। নিম্নচাপের কারণে এই শীতের আমেজ আগামী সপ্তাহের শেষে কয়েকদিন বাধা প্রাপ্ত হবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতেই মূলত হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপরেই কি রাজ্যে শীতের প্রবেশ ঘটবে? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে তার তেমন কোনও সম্ভাবনার কথা জানায়নি হাওয়া অফিস। ডিসেম্বরের ১৫ তািরখের আগে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে পারাপতন শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে অনেকটাই তাপমাত্রার পারদ পড়েছে। তবে আগামী কয়েকদিন দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সিকিমে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন তাপমাত্রা অনেকটাই পড়তে পারে সিকিমে। তুষার পাতের পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+