West Bengal Weather Update: শনিবার থেকেই বদলে যাবে আবহাওয়া! হু হু করে নামবে তাপমাত্রা, বড় ইঙ্গিত হাওয়া অফিসের
West Bengal Weather Update: জানুয়ারি মাসেরও বেশ কয়েকটি সপ্তাহ পেরিয়ে গিয়েছে! মাঝে কয়েকদিন বঙ্গে শীত ঝোড়ো ব্যাটিং করলেও ফের উধাও ঠান্ডা। ফের একবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়তে চলেছে। এই অবস্থায় ফের শীত বঙ্গে কি ফিরবে? কী বলছে আলিপুর হাওয়া অফিস? ঠিক কেন অবস্থা?
বাংলার এই অবস্থার জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেউ দায়ী করছেন আবহাওয়াবিদরা। তাঁদের কথায়, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে বাতাসের অবাধ যাতায়াত করতে পারছে না। ফলে হঠাত করে ফের একবার বাংলা থেকে উধাও ঠান্ডা (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: ফের ঠান্ডা ফিরবে?
আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে, এই অবস্থার দ্রুত বদল হবে। আগামী শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার থেকে আরও একবার সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। অর্থাৎ ফের একবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আগামী ২৪ ঘণ্টা পর থেকে কাটতে শুরু করবে। উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে। যার ফলে ফের একবার পারদ নামবে বলেই জানানো হয়েছে।
West Bengal Weather Update: ১৬ ডিগ্রির কাছে থাকতে পারে
জাঁকিয়ে ঠান্ডা না থাকলেও কলকাতা এবং শহরতলিতে শীতের আমেজ আছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী (West Bengal Weather Update), তাপমাত্রা আজ বুধবার ১৬ ডিগ্রির কাছে থাকতে পারে। এমনকী দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ আছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কলকাতা সহ একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দৃশ্যমানতা কমে যেতে পারে বলেও সতর্কতা হাওয়া অফিসের।
West Bengal Weather Update: এক নজরে উত্তরের আবহাওয়া?
উত্তরের মানুষ বেশ ঠান্ডা অনুভুব করছে! এই পরিস্থিতি আপাতত থাকবে। একই সঙ্গে তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাত হতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে বলে জানানো হয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
পূর্বাভাসে (West Bengal Weather Update) জানানো হয়েছে, সকালের দিকে এই জেলাগুলির দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যেতে পারে। ফলে এই সময় সাবধান থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশার কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications