ভূমিকম্পের পর রাজ্যে কি আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে আজ

মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরুলিয়া । সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও অনুভূত হয় কম্পন।

মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরুলিয়া । সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও অনুভূত হয় কম্পন। জানা গিয়েছে , কম্পনের উৎসস্থল ছিল পুরুলিয়া। আর এমন দুর্যোগের পর এদিন রাজ্যের বৃষ্টির পূর্বাভাস কেমন , দেখে নেওয়া যাক একনজরে।

'প্রবল' নয় 'বিক্ষিপ্ত' বৃষ্টিপাতের সম্ভাবনা!

'প্রবল' নয় 'বিক্ষিপ্ত' বৃষ্টিপাতের সম্ভাবনা!

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সপ্তাহের প্রথন দিন সোমবার কলকাতা শহর জুড়ে বৃষ্টি হবে। তবে প্রবল নয়, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই উঠে এসেছে আবহাওয়ার পূর্বাভাসে। শুধু শহর কলকাতা নয়, তার আশপাশের এলাকাতেও চলবে বৃষ্টিপাত।

পুরুলিয়ায় ভূমিকম্প

পুরুলিয়ায় ভূমিকম্প


এর আগে, রবিবার মধ্যরাতে পুরুলিয়াতে ব্যাপক ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলের ৪.১। কম্পনের উৎসস্থল ছিল পুরুলিয়া। তবে ভূমিকম্পের জেরে ব্যাপক কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও উঠে আসেনি।

বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস

বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস

ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এদিন সকাল থেকেই বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, রবিবার একদিকে ২৪ পরগনা যখন বৃষ্টি ভিজেছে, তখনই আবার মেদিনীপুরেও প্রবল বৃষ্টির দাপট দেখা গিয়েছে। দুপুর থেকে বৃষ্টি নামে পশ্চিমের জেলাগুলিতেও। সবমিলিয়ে আজও একইরকমের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+