প্রবল বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের ১৫ টি জেলা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
প্রবল বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের ১৫ টি জেলা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
বুধবারের মতোই বৃহস্পতিবার রাতেও বৃষ্টি। আর সকাল থেকে আকাশের মুখ ভার। আগের দিনের মতোই সারাদিনই বৃষ্টির পরিস্থিতি চলতে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (weather office)। তবে কলকাতা ও আশপাশের এলাকায় বিকেলের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৯ জুন শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন চার জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি চার জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পরবর্তী দুদিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ জুন শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা ছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া পরিষ্কার হবে ২০ মে
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে প্রবলভাবে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। রবিবার নাগাদ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বৃষ্টির পরিমাণ কমে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২২.৮ (২৩.৮ )
বালুরঘাট ২৬.৮ (২৭)
বাঁকুড়া ২২.৬ (২৩.৬)
ব্যারাকপুর ২৩.৪ (২৪.৪)
বহরমপুর ২৩.৬ (২৪.৪)
বর্ধমান ২৪.৮ (২৫)
ক্যানিং ২৩.৪ (২৩)
কোচবিহার ২৬ (২৫.১)
দার্জিলিং ১২ (১৩.২)
দিঘা ২৩.৫ (২৬.২)
কলকাতা ২৩.৮ (২৩.৭)
মালদহ ২৫.৭ (২৬.৪)
পানাগড় ২৩.৭ (২৫.৩)
পুরুলিয়া ২৩.১ (২৩.৫)
শিলিগুড়ি ২৫.৯ (২৫..৫)
শ্রীনিকেতন ২৩.৫ (২৪.৫)












Click it and Unblock the Notifications