Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: গরমের তীব্র জ্বালা-যন্ত্রণা থেকে মুক্তি নেই! তিন দিন বাংলার আটজেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা

Weather Update: বেলা বাড়তেই দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে আপাতত তীব্র দহম থেকে মুক্তি নেই। আগামী তিন দিনে বাংলার আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও মৌসুমী বায়ু সেই ইসলামপুরেই আটকে রয়েছে। আপাতত তার দক্ষিণবঙ্গের অগ্রসর হওয়ার তেমন কোনও পূর্বাভাস আবহাওয়া দফতর দিতে পারেনি।

Weather Update

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এরপর মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে থেকে বুধবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকতে চলেছে।

এই সময়ের মধ্যে যেসব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ।

সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যেসব জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে, তার মধ্যে রয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া। যেসব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে তার মধ্যে রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম।

বৃহস্পতিবার নাগাদ যেসব জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাত হতে পারে তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শুক্রবার নাগাদ সবকটি জেলাতেই দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। যার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি।

  • কলকাতার আবহাওয়া

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৯ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রার পরিবর্তন হবে না

আবহাওয়া দফতর জানিয়েছে, দিন পাঁচেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪২.৬) ৩০ (৩০.১)
বহরমপুর (৩৭.৪) ২৮.৬ (২৮.৬)
বাঁকুড়া (৪২.৩) ২৮.৪ ( ২৭.৬)
বর্ধমান (৪০) ২৭.৬ (২৭.২)
কোচবিহার (৩০.৬) ২৫.৬ (২৬.৬)
দার্জিলিং (২২.২) ১৬.৮ (১৬.৫)
কালিম্পং (২৩) ২১.৫ (২১.৫)
দিঘা (৩৬.৩) ২৯ (২৮)
কলকাতা (৩৯.২) ৩০.৪ (২৯.৮)
দমদম ( ৩৯.৪) ২৯.৮ (২৯.৪)
কৃষ্ণনগর (৩৯) ২৮.৬ (২৮)
মালদহ (৩৭) ২৮.৬ (২৯.১)
মেদিনীপুর (৪১) ২৯.৬
পুরুলিয়া (৪২.৭) ২৯.১ (২৫.১)
পানাগড় (৪৪.১) ৩০.৮ (৩০.৫)
শ্রীনিকেতন (৪১) ২৮.২ (২৭.৬)
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+