Weather update: মেঘলা আকাশে বাড়ছে গুমোট গরম, অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

Weather update: মেঘলা আকাশে বাড়ছে গুমোট গরম, অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকেই মেঘলা আকাশ। গুমোট গরমে জেরবার অবস্থা। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠেছে। এরই মধ্যে সুখবর দিয়েছে হাওয়া অফিস। বর্ষা আসন্ন প্রায়। দমচাপা গরমের থেকে সাময়িক রেহাই দিতে পারে বর্ষণ। আজ শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছ হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে।

চরমে অস্বস্তিকর আবহাওয়া

চরমে অস্বস্তিকর আবহাওয়া

চরমে অস্বস্তিকর আবহাওয়া। গুমোট গরমে েজরবার অবস্থা শহরবাসীর। সকাল থেকেই মেঘলা আকাশ। তার জেরে অস্বস্তিকর গরম আরও পারদ চড়েছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়বে। সেই মতই ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি বেড়েছে। শহরের তাপমাত্রা বেড়েছে কয়েকডিগ্রি। তার উপরে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বর্জ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তাতে হয়তো সাময়িক ভাবে িকছুটা স্বস্তি মিলবে। কিন্তু অস্বস্তি বজায় থাকবে। অর্থাৎ গরম থেকে রেহাই মেলার কোনো সম্ভাবনা তেমন নেই। ঝড়-বৃষ্টি হলেও তাপমাত্রার পতনের কোনও আশা নেই। জেলা গুলিতে তাপমাত্রার অবস্থা একই রকম থাকবে। সন্ধের কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বঙ্গে বাড়বে বর্ষণ

উত্তরবঙ্গে বঙ্গে বাড়বে বর্ষণ

বুধবার দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গের জেলাগুলিেত বর্ষণের পূর্বাভাস দিেয়ছে হাওয়া অফিস। মাঝারি বর্ষণ হবে আজ। কিন্তু আগামিকাল থেকে বর্ষণের দাপট বাড়বে। বর্ষা এগিয়ে আসছে রাজ্যের দিকে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে প্রাক বৃষ্টি শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গ হয়েই বর্ষা বঙ্গে প্রবেশ করে। বর্ষার আগমন বার্তা ইতিমধ্যেই শুনিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। কাজেই আর অপেক্ষার কয়েকটা দিন মাত্রা। তারপরেই বর্ষার বৃষ্টিতে ভিজবে রাজ্য।

আসছে বর্ষা

আসছে বর্ষা

অপেক্ষার আর কয়েকটা দিন মাত্র তারপরেই বর্ষা হাজির হবে রাজ্যে। ইতিমধ্যেই কেরলে ঢুকতে শুরু করেছে বর্ষা। সাত দিনের মধ্যেই করলে প্রবেশ করবে বর্ষা। তারপরে এগোবে পূর্বের দিকে। উত্তরবঙ্গে প্রথম ঢুকবে বর্ষা। তারপরেই ছড়িয়ে পড়বে রাজ্যে। তার আগে শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বর্ষণ। ইতিমধ্যেই তার ক্ষেত্রে তৈরি হতে শুরু করে দিয়েছে বঙ্গে। হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বর্ষণ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+