Weather update: উত্তরবঙ্গ ভাসবে বর্ষণে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

Weather update: উত্তরবঙ্গ ভাসবে বর্ষণে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

বর্ষার দাক্ষিণ্য পাচ্ছে উত্তরবঙ্গ। উত্তরের সব জেলাতেই ভরী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাাস দিয়েছে হওয় অফিস। কিন্তু দক্ষিণ বঙ্গে এখনও বর্ষণের তেমন আশা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুস্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কোনও কোনও জেলায় হালকা বর্ষণ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্ষণ না হওয়ার জেরে আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই

ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই

আপাতত ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। বর্ষার আগমনের তেমন সুখবর শোনাতে পারেনি হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলি আপাতত শুষ্ক থাকবে। ভ্যাপসা গরম থেকে মুক্তির এখনই কোনও আশা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। এরই মধ্যে আবার একটু হলেও সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। গুমোট আবহাওয়ার মধ্যেও রেহাই
মিলবে। কোনও কোনও জেলায় হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতার তাপমাত্রায় তেমন হেরফের হবে না। আবহাওয়া শুস্কই থাকবে। বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৮৬ শতাংশ রয়েছে। বুধবার সকাল থেকেই কলকতার আকাশে মেঘ রয়েছে। তার জেরে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। বর্ষণের কোনও সম্ভবনা নেই।

উত্তরবঙ্গে কেমন থকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থকবে আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত অবস্থান করছে বর্ষা। তার জেরে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মোটের উপর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। তার জেরে তাপমাত্রার সাময়িক পতন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে।

দক্ষিণবঙ্গে বর্ষা কবে

দক্ষিণবঙ্গে বর্ষা কবে

আপাতত উত্তরবঙ্গেই আটকে রয়েছে বর্ষা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বর্ষার আগমনের কোনও সম্ভাবনা নেই। আগামী চারদিন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কিছু জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করলেও বর্ষার বর্ষণ তেমন ভাবে শুরু হয়নি। সহযোগী কোনও সিস্টেম না থাকায় বঙ্গে বর্ষা প্রবেশের ক্ষেত্রে আরও বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পূর্ব উত্তরপ্রদেশে এবং রাজস্থান ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরে বর্ষা গতি পাওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হওয় অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+