Weather update: ফের বৃষ্টির ভ্রুকুটি, কবে থেকে জেলায় জেলায় বৃষ্টি জেনে নিন কী বলছে হাওয়া অফিস
Weather update: ফের বৃষ্টির ভ্রুকুটি, কবে থেকে জেলায় জেলায় বৃষ্টি জেনে নিন কী বলছে হাওয়া অফিস
ফের বৃষ্টিতে ভিজবে রাজ্য। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টির রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতায় বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিলেও কিন্তু শহর কলকাতার তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। দিনেত তাপমাত্রা ৩ থেকে ৪ িডগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাতরা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আপাতত আগামী ৫ দিন শহর কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

সকালে ও রাতে শীতের আমেজ
দিনের বেলায় তাপমাত্রার পারদ চড়তেও সকালে এবং রাতের দিতে শীতের আমেজ বজায় থাকবে শহরে। সেকারণেই প্রায় প্রতিদিনই ভোর থেকে সকাল পর্যন্ত এবং বেশ রাতের দিকে তাপমাত্রার পারদ নামছে। অর্থাৎ শীত শীত অনুভূত হচ্ছে। সন্ধে থেকে ফ্যান চালাতে হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে গায়ে চাদর দিতে হচ্ছে। ভোর বেলাতেও থাকছে সেই শীতের আমেজ। এরকমই থাকবে আগামী কয়েকদিন শহরের তাপমাত্রা। শহরের রাতের তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং,কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এখনও শীতের ধারা বজায় থাকবে পাহাড়ে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কাজই দোলের সময় পাহাড়েও তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের জোড়া ফলা
এদিকে আগামি কয়েকদিন রাজ্যের দিকে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। ৫ মার্চ শনিবার রাজ্যে প্রবেশ করবে একটি পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে সেটি। তারসঙ্গে আবার দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। সেটিও এগিয়ে আসছে উপকূলের দিকে। দুইয়ের জেরে রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানায় বৃষ্টি হবে আগামী কয়েকদিন। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দক্ষিণভারতের, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications