Weather update: সকাল ৯টা থেকেই চাঁদি ফাটা রোদ, এপ্রিলের শেষে কি মিলবে স্বস্তি? কী জানাল হাওয়া অফিস

Weather update: সকাল ৯টা থেকেই চাঁদি ফাটা রোদ, এপ্রিলের শেষে কী মিলবে স্বস্তি? কি জানাল হাওয়া অফিস

জ্বলন্ত উনুনের মত পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই কাঠফাটা রোদ। তার সঙ্গে প্যাচপ্যাচে ঘাম। গরম আর চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিন কাটছে সাধারণ মানুেষর। এই পরিস্থিতিতে কবে মিলবে রেহাই তার আশা দেখিয়েছে হাওয়া অফিস। এপ্রিল মাসের একেবারে শেষে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তার আগে পর্যন্ত অসহ্য গরমেই কাটবে দিন। তাপ প্রবাহ থেকে মুক্তির আশা নেই।

আজও হাঁসফাস গরম

আজও হাঁসফাস গরম

সকাল থেকেই চড়া রোদ। গরমে হাঁসফাঁস অবস্থা। সকাল থেকে গাছের পাতা পর্যন্ত নড়ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস মত আজও দহনে পুড়বে শহরবাসী। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত তিনদিন ধরেই তাপমাত্রার পারদ চড়েছে মহানগরে। রোদ গরমের পাশাপাশি আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম থাকছে। শরীরে প্রচুর ঘাম হচ্ছে। তার কারনে আরও কষ্ট হচ্ছে। আপাতত ৪-৫ দিন এই পরিস্থিতিই থাকবে শহরে।

জেলায় জেলায় তাপপ্রবাহ

জেলায় জেলায় তাপপ্রবাহ

প্রবল গরমে যেমন নাভিশ্বাস দশা শহরবাসীর। অন্যদিকে ১১টি জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানেও চলবে তাপ প্রবাহ। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বইবে গরম হাওয়া। তার জন্য রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবল গরমে অসুস্থতা বাড়তে পারে সেই আশঙ্কায় দুপুরে বাইরে বেরিয়ে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। যতটা সম্ভব বাড়িতে বা অফিসে থেকে কাজ করতে বলা হয়েছে।

জরুরি বৈঠক মমতার

জরুরি বৈঠক মমতার

রাজ্যে তাপ প্রবাহ নিয়ে আজ নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জেলা শাসক এবং প্রশাসনিক আধিকারীকরা থাকবেন। থাকবেন রাজ্য পুলিশের ডিজিও। কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় তাই নিয়েই মূলত আলোচনা হবে। ইতিমধ্যেই জেলা জেলায় স্কুলের সময় এগিয়ে আনা নিয়ে নির্দেশিকা জাির করেছে রাজ্য সরকার। একাধিক জেলায় স্কুলগুলি এগিয়েও এনেছে সময়। মর্নিং স্কুল করে দেওয়া হচ্ছে। আবার কলকাতা শহরের অনেক স্কুল অনলাইনে ক্লাস শুরু করেছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে। ঠিক তখনই উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গতকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে বলে খবর। আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কাজেই উত্তরবঙ্গে এখন মনোরম আবহাওয়া রয়েছে। তবে এপ্রিলের একেবারে শেষে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+