মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই, কেমন থাকবে শহরের আবহাওয়া জেনে নিন
মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই, কেমন থাকবে শহরের আবহাওয়া জেনে নিন
গত কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার। তবে বৃষ্টির দেখা মিলছে না। রবিবারও বৃষ্টি নিয়ে তেমন আশা কথা শোল না আলিপুর আবহাওয়া দফতর। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে প্রচুর জলীয় বাস্প থাকায় গরমের তীব্রতা থেকে কিছুটা হলেও রেহাই মিলছে।

বৃষ্টির আশা নেই
গত ২ দিন ধরেই সকালের দিকে মেঘে ঢাকছে আকাশ। কিন্তু বৃষ্টি হচ্ছে না। ঠান্ডা একটা হাওয়া দিনভর থেকে যাচ্ছে। রবিবার সকালেই আকাশে মেঘ রয়েছে। শহরের আকাশে তেমন ভাল করে সূর্য ওঠেনি রবিবারের সকালে। তবে তার থেকে বৃষ্টি হবে না। জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে প্রচুর পরিমানে জলীয় বাস্প থাকায় ঠান্ডা বাতাস িদচ্ছে। তার কারণে তেমন গলদঘর্ম পরিস্থিতি তৈরি হচ্ছে না। কিছুটা হলেও রেহাই মিলছে গরম থেকে।

কবে হবে বৃষ্টি
ফাল্গুন পার করে চৈত্র চলে এসেছে। প্রায় শেষ হতে চলল চৈত্র। কিন্তু এখনও তেমন বৃষ্টির দেখা মেেলনি। গরম বাড়ছে প্রতিদিনই। মেঘলা আকাশের দেখা মিললেও বৃষ্টির ছিঁটে ফোঁটাও এখনও পড়েনি। রবিবার বষ্টির পূর্বাভাস না থাকলেও। আগামিকাল থেকে হাওয়া বদল হতে পারে। এমনই ইঙ্গিত মিলছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় কোথাও কোথাও বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপ ঘনীভূত
হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের উপরে এই মুহূর্তে ২টি নিম্নচাপ অবস্থান করছে। একটি দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। আর একটি নিম্ন গাঙ্গেয় সমভূমির উপরে অবস্থান করছে। এই দুই নিম্নচাপের কারণে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে রাজ্যে। সেকারণেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেকারণেই আকাশে মেঘ দেখা যাচ্ছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ।

গরম কমবে না
বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা নেই। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উল্টে আরও বাড়বে গরম। নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে নিম্নচাপের কারণে কালবৈশাখী হতে পারে। তাতে সাময়িক ভাবে হয়তো তাপমাত্রা কমবে। কিন্তু তাতে দীর্ঘস্থায়ী ফল হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই পশ্চিমভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। তাপপ্রবাহ বইছে রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রের কিছু এলাকা। রাজস্থানের বারমেঢ়ের তাপমাত্রা এখনই ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে।












Click it and Unblock the Notifications