বৃষ্টিতে ভিজবে শহর, অস্বস্তিকর গরম থেকে মিলবে রেহাই, পূর্বাভাস হাওয়া অফিসের

বৃষ্টিতে ভিজবে শহর, অস্বস্তিকর গরম থেকে মিলবে রেহাই, পূর্বাভাস হাওয়া অফিসের

আজও আকাশের মুখ ভার। সকাল থেকেই মেঘলা আকাশ। তার সঙ্গে ভ্যাপসা গরম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তার জেরে অস্বস্তিকর গরম থেকে সাময়িক রেহাই মিলবে। কিছুটা হলেও দহন জ্বালা থেকে মুক্তিপাবেন শহরবাসী।

শহরে বৃষ্টির পূর্বাভাস

শহরে বৃষ্টির পূর্বাভাস

হাঁসফাঁস গরম থেকে মুক্তির আশা দেখাল হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার জেরে তারপাত্রা কিছুটা হলেও রেহাই মিলবে। গতকাল থেকেই আকাশে মেঘ দেখা গিয়েছে। তবে গতকাল সকালে আকাশে মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠেছে। তার জেরে গরম বেড়েছিল। আজও সকাল থেকে আকাশে মেঘ রয়েছে। তার সঙ্গে মনোরম হাওয়াও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে আবহাওয়া

কেমন থাকবে আবহাওয়া

কলকাতার আকাশ দিনভর আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ থাকবে।

কেমন থাকবে জেলার আবহাওয়া

কেমন থাকবে জেলার আবহাওয়া

কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও আকাশে মেঘ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সংলগ্ন কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।গতকাল মালদহে প্রবল ঝড় হয়েছে। কিন্তু তাতে তাপমাত্রা কিছুই কমেনি উল্টে গুমোট গরম বেড়েছে। আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামিকাল থেকে ফের তাপমাত্রার পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই আগামিকাল থেকে ফের গুমোট গরমের সম্ভাবনা রয়েছে রাজ্যে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেও বৃষ্টির পূর্বাভাস নেই। উল্টে অস্বস্তিকর গরম আরও বাড়বে। এই বছর ফেব্রুয়ারি মাস থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। মার্চের প্রথমেই পশ্চিমভারতের একাধিক রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। মুম্বই, গুজরাত, রাজস্থান সহ একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার করেছে। তার জেরে সেই সব রাজ্যে তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+