Weather update: কালোমেঘে মুখ ঢেকেছে আকাশ,কয়েকঘণ্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, কী জানাল হাওয়া অফিস

Weather update: কালোমেঘে মুখ ঢেকেছে আকাশ,কয়েকঘণ্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, কী জানাল হাওয়া অফিস

আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে গতকাল থেকেই। গতকাল কালবৈশাখীর হওয়ার পূর্বাভাস থাকলেও হয়নি। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি তার সঙ্গে বইবে ঝোড়ে হাওয়া। আর কী জানিয়েছে হাওয়া অফিস জেনে নিন।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঝড়-বৃষ্টির পূর্বাভাস

গতকাল মেঘ করলেও বৃষ্টি হয়নি। আজ সকাল থেকে শহরের আকাশ ঢেকেছে কালো মেঘে। তারসঙ্গে গুমোট হয়ে রয়েছে চারিপাশ। হাওয়ার লেশমাত্র নেই। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে আগামী কয়েকঘণ্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি। গতকালও আলিপুর হাওয়া অফিস কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল। কিন্তু সেটা হয়নি। দুপুর থেকে আকাশের মেঘ কেটে গিয়েছিল। রোদের দেখা মিলেছিল। রীতিমত হাঁসফাঁস গরমে নাজেহাল হতে হয়েছে শহরবাসীেক। আজও কী সেই পরিস্থিতি তৈরি হবে এই নিয়ে আশঙ্কায় রয়েছেন সকলে।

কোন কোন জেলায় বৃষ্টি

কোন কোন জেলায় বৃষ্টি

আগামী কয়েক ঘণ্টায় শুধু কলকাতা শহরে নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামিকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গতাকলই জানানো হয়েছিল দার্জিলিং েজলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছা়ড়াও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গত কয়েকদিনে উত্তরবঙ্গের একাধিক জায়গায় প্রবল কালবৈশাখী হয়েছে। ঝড়ে উড়েগিয়েছে একাধিক বাড়ির চাল। বহু মানুষ গৃহহীন হয়েছেন।

সাময়িক স্বস্তি

সাময়িক স্বস্তি

মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়ার কারণে কিছুটা হলেও গরম থেকে রেহাই পেয়েছেন শহরবাসী। আজ কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ থাকবে। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ শতাংশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+