Weather update: আরও নামল পারদ, কতদিন স্থায়ী হবে শীত ? জেনে নিন কি বলছে হাওয়া অফিস

Weather update: আরও নামল পারদ, কতদিন স্থায়ী হবে শীত ? জেনে নিন কি বলছে হাওয়া অফিস

আরও ২ ডিগ্রি নামল শহরের তাপমাত্রা। জেলা গুলিতে তাপমাত্রার পারদ ওরও নেবেছে। কিন্তু বেশিদিন এই শীতের আমেজ থাকবে না। তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী হবে। ফের উঁকি দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ইতিমধ্যেইমৌসম ভবন বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির এবং কুয়াশার সতর্কতা জারি করেছে।

 ফের পারদ পতন

ফের পারদ পতন

শহরের তাপমাত্রার পারদ পতন অব্যাহত। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নেমেছে তাপমাত্রা। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ। বেলা বাড়লে রোদ উঠছে। পরিষ্কার আকাশ। মাঘের শুরু থেকেই শুরু হয়েছে তাপমাত্রার পারদ পতন। সেই ধারা অব্যহত রয়েছে। ফলে শীত অনুভূত হচ্ছে রাজ্যবাসীর। জেলা গুলির তাপমাত্রাও নামতে শুরু করেছে।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

শীতের আমেজের মধ্যে আবার বৃষ্টির ভ্রুকুটি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই শীতের আমেজের মধ্যেই ফের বৃষ্টি হবে। বৃষ্টি হবে জেলা গুলিতেই। দুই ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দফতর। শীতের মধ্যে বৃষ্টি হলে আরও ঠান্ডা অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুরে সকাল থেকেইমেঘলা আকাশ। ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। ২২ জানুয়ারি অর্থাৎ আগামিকাল পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 মেঘলা আকাশ

মেঘলা আকাশ

একাধিক জেলায় মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শীতের অনুভূতির তেমন কোনও পরিবর্তন হবে না। রবিবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। যার জেরে শীত কম অনুভূত হবে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উঁকি দিচ্ছে রাজ্যে। যার জেরে শীতের দাপট ধাক্কা খাবে। রাজ্যের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে। ফলে শীত কম অনুভূত হবে কলকাতা সহ জেলাগুলিতে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবারও বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলা গুলিতে। আবহাওয়াবিদরা জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর থেকে উত্তর ভারতে প্রবেশ করে। তার জেরেই উত্তর ভারতে তুষারপাত হয়। কিন্তু,গত কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। যার ফল শীতের পারদ পতন ধাক্কা খাচ্ছে। কাজেই মাঘের মাঝামাঝিতেও জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+