মিলতে পারে গরম থেকে রেহাই, বিকেলে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

মিলতে পারে গরম থেকে রেহাই, বিকেলে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

চৈত্রের শেষ দিন এগিয়ে আসছে। গতকাল থেকে গরমের তীব্রতা বেড়েছে রাজ্যে। আবহাওয়া দফতর গরম থেকে রেহাই পাওয়ার খবর শুনিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আজ বিকেল থেকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের একািধক জেলায়। তাতে কিছুটা হলেও রেহাই মিলবে গরম থেকে। সাময়িক ভাবে বষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমলেও গরমের দাপট বজায় থাকবে। আগামী ৪-৫ দিন আবহাওয়ার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

বাড়ছে গরম

বাড়ছে গরম

চৈত্র মাস শেষ হওয়ার পথে। তাতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে দিয়েছে। তার জেরে গ্রীষ্মের দাপট বাড়ছে। বৈশাখ মাস পড়ার আগেই জানান দিচ্ছে গরমের দাপট কাকে বলে। হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। চড়ছে তাপমাত্রার পারদ তাতেই হিমসিম দশা রাজ্যবাসীর। দুপুরে গ্রীষ্মের তীব্রতা এতটাই বেড়েছে যে গলদঘর্ম পরিস্থিতি তৈরি হয়েছে। গরমের সঙ্গে সঙ্গে ঘাম হচ্ছে। যার জেরে গরমে কষ্ট বেশি হচ্ছে শহরবাসী। তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে শহরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বেশি অনুভূত হচ্ছে।

বজ্রবিদ্যৎ সহ বৃষ্টির পূর্বাভাস

বজ্রবিদ্যৎ সহ বৃষ্টির পূর্বাভাস

অস্বস্তিকর গরম থেকে বাঁচার আশা দেখিয়েছে আবহাওয়া দফতর। বুধবার বিকেল থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে অন্যান্য জেলাগুিলর আবহাওয়া শুকনো থাকবে। তাপমাত্রার তেমন বড় কোনও হেরফের হবে না। সেকারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুকনো থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

পয়লা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

পয়লা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

পয়লা বৈশাখেও তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন হবে না। অর্থাৎ তাপমাত্রার পারদ উর্ধ্বমুখীই থাকবে পয়লা বৈশাখে। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আগামী ৪-৫িদন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। দেশের অধিকাংশ রাজ্যেই তাপমাত্রা উর্ধ্বমুখী। মার্চ মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লির তাপমাত্রা। উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যেই তাপমাত্রার পারদ উর্ধমুখী। তাপপ্রবাহ চলছে একাধিক রাজ্যে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে তাপমাত্রার পারদও উর্ধ্বমুখী। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। তার জেরে কিছুটা রেহাই পেয়েছেন রাজ্যবাসী। আজ কোচবিহার জেলায় বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী হবে উত্তর বঙ্গেও। এর থেকে বেশি আবহাওয়ার হেরফের হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুিলতে নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+