আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে ভ্যাপসা গরম! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
সকাল থেকে আকাশ পরিষ্কার, তবে ভ্যাপস গরম রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢোকায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও বেড়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো প
সকাল থেকে আকাশ পরিষ্কার, তবে ভ্যাপস গরম রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢোকায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও বেড়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া (Weather) অফিস।

উত্তরবঙ্গের ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ অর্থাৎ ৩০ মার্চ বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের সহকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ মার্চ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আপাতত গরম থেকে কোনও স্বস্তির বার্তা দিতে পারেনি আবহাওয়া দফতর। এই মুহূর্তে কালবৈশাখী হলেও খনিকের স্বস্তি মিলতে পারে।

কলকাতার আকাশ পরিষ্কার থাকবে
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবারের থেকে এই তাপমাত্রা ১ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২২.৪ (২৩.২)
বালুরঘাট ২১.৪ (২১.২)
বাঁকুড়া ২২.৮ (২৫.১)
ব্যারাকপুর ২৪.৮ (২৫)
বহরমপুর ২৫.৪ ( ২২.২)
বর্ধমান ২২.৮ (২৩.৬)
ক্যানিং ২৫.৪ (২৪.৪)
কোচবিহার ২২.৬ (১৮.৬)
দার্জিলিং ১১.৪ (১২.৪)
দিঘা ২৬ (২৬)
কলকাতা ২৫.৯ (২৪.৯)
মালদহ ২৪.৪ (২৫.১)
পানাগড় ২৩.২ (২৫)
পুরুলিয়া ২২.৫ (২২.১)
শিলিগুড়ি ২১.৪ (১৯.২)
শ্রীনিকেতন ২৩.৯ (২৫.৪)

একদিকে ভারী বৃষ্টি অন্যদিকে তাপপ্রবাহ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল নাগাদ অসম-মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। অন্যদিকে আগামী ৪-৫ দিন পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, রাজস্থান, দক্ষিণ পঞ্জাব, দক্ষিণ হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications