Weather Update: ভোর হতেই বৃষ্টি, কুয়াশা বিস্তীর্ণ অঞ্চলে! ৬ জেলায় সতর্কবার্তার সঙ্গে বাংলার আবহাওয়ার আপডেট

ভোর হতেই বৃষ্টি (rain) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সঙ্গে কুয়াশা (fog)। সোমবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া (weather)দফতরের তরফে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা বৃদ্ধি হয়েছে

ভোর হতেই বৃষ্টি (rain) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সঙ্গে কুয়াশা (fog)। সোমবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া (weather)দফতরের তরফে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা বৃদ্ধি হয়েছে প্রায় ৪ ডিগ্রির মতো।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ জানুয়ারি সোমবার সকালে মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি ৩ জেলায় প্রথম ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হলেও, পরের ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দুদিন রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জানুয়ারি রবিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস উত্তরবঙ্গের মতো। আগামী দুদিন রাতের তাপমাত্রা কিছু বৃদ্ধি পেলেও, পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেধলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শুক্রবারের থেকে এদিন তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রির মতো। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিন সকালে তা বেড়ে হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

ছয় জেলার জন্য সতর্কবার্তা

ছয় জেলার জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে এদিন সকালে সতর্কবার্তায় বলা হয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৫ (১১.৮)
বালুরঘাট ১০.৪ (৯.৭)
বাঁকুড়া ১৩.৪ (১৩.১)
ব্যারাকপুর ১৬.৮ (১৩.২)
বহরমপুর ১১.৪ (১১)
বর্ধমান ১২.৪ (১২.৪)
ক্যানিং ১৭.৪ (১৩)
কোচবিহার ৮.২ ( ১৩.১)
দার্জিলিং ২.২ (২.৪)
দিঘা ১৬.৯ (১৫.৮)
কলকাতা ১৭.৪ (১৩.৮)
মালদহ ১৪.২ (১২)
পানাগড় ১৫ (১০.৯)
পুরুলিয়া ১২.১ (৯.১)
শিলিগুড়ি ৯.১ (১৩.৯)
শ্রীনিকেতন ১৪.২ (১১.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+