Weather Update: হবে না তাপমাত্রার পরিবর্তন, ৪ জেলায় ভারী বৃষ্টি, ১৫ জেলায় ঝড়! একনজরে বাংলার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আকাশে কখনও রোদ কখনও মেঘলা। বৃহস্পতিবার সন্ধেয় কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। এদিন অস্বস্তিকর গরম রয়েছে। আবহাওয়া (weather) দফতর সূত্রে খবর, এদিন কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হত

কলকাতা ও আশপাশের এলাকার আকাশে কখনও রোদ কখনও মেঘলা। বৃহস্পতিবার সন্ধেয় কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। এদিন অস্বস্তিকর গরম রয়েছে। আবহাওয়া (weather) দফতর সূত্রে খবর, এদিন কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ মে শনিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ মে রবিবার সকালের মধ্যে কালিম্পং বাদ দিয়ে তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিন কয়েক উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়ের পূর্বাভাস

দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়ের পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ মে শনিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ মে রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসিয়। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকে থেকে ১ ডিগ্রি কম। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.১ (২৭.৮)
বহরমপুর ২৫.২ (২৬.৮)
বাঁকুড়া ২৩.১ (২৭.১)
বর্ধমান ২৪.৬ (২৬)
কোচবিহার ২১.৬ (২২.১)
দার্জিলিং ১৪ (১৩.৮)
দিঘা ২৮.৫ ( ২৯)
কলকাতা ২৭.৫ (২৯)
মালদহ ২৩.৪ (২৮.১ )
শিলিগুড়ি ২২.৬ (২৪.২)
শ্রীনিকেতন ২৪.৫ (২৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+