Weather Update: একধাক্কায় ৪ ডিগ্রি পারা পতন, মরসুমের শীতলতম কলকাতা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট

এক ধাক্কায় কলকাতার-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা কমল প্রায় ৩ থেকে ৪ ডিগ্রির মতো। উত্তরে হাওয়ায় কোনও বাধা নেই। সেই কারণে আগামী ২৪ ঘন্টায় এই তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া

এক ধাক্কায় কলকাতার-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা কমল প্রায় ৩ থেকে ৪ ডিগ্রির মতো। উত্তরে হাওয়ায় কোনও বাধা নেই। সেই কারণে আগামী ২৪ ঘন্টায় এই তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে। এদিন কলকাতা এমরশুমের শীতলতম। তাপমাত্রা নেমেছে ১১.২ ডিগ্রিতে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আকাশ পরিষ্কার থাকবে বলেও জানানো হয়েছে। আগামী দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাসও দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমতে পারে। তবে এরপর দিন তিনকে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়াও শুকনো থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন একধাক্কায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি আর এদিন তা কমে হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৯.৫ (১২.৩)
বালুরঘাট ১২.৮ (১৩)
বাঁকুড়া ৮.৯ ( ১২.৩)
ব্যারাকপুর ১০.২ (১৩.৬)
বহরমপুর ১০.৬ (১১.২)
বর্ধমান ৮.৬ (১৩)
ক্যানিং ৯ ( ১৩)
কোচবিহার ৯.৩ (১০.৪)
দার্জিলিং ৩.৫ (৪.৫ )
দিঘা ৯.৬ (১৩.৪)
কলকাতা ১১.২ (১৫.১)
মালদহ ১১.৫ (১৩.২)
পানাগড় ৭.৬ (১৩.১)
শিলিগুড়ি ৮.৬ (৯.৪)
শ্রীনিকেতন ৭.১ (১০.৮)

বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা

বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে উত্তর এবং উত্তরপশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ থেকে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সমতলের রাজ্যগুলির মধ্যে রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ। এছাড়াও তালিকায় রয়েছে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলও। পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় হাল্কা তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+