৫ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি কয়েকটি জেলায় দমকা হাওয়া-শিলাবৃদ্ধি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। তবে এদিনও উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ৫ টি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে দিন দুয়েক পর থেকে তাপমাত

সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। তবে এদিনও উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ৫ টি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে দিন দুয়েক পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ এপ্রিল বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দিন দুয়েক গিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিন তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিনের পাশাপাশি মঙ্গলবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মূর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ এপ্রিল বুধবার সকালের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মূর্শিদাবাদ এবং নদিয়া জেলা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েকে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের দুদিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গের উল্লিখিত জেলাগুলিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা

৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার এবং মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা তুলনামূলকভাবে কিছু বেড়েছে। রবিবার যেখানে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, সেখানে এদিন সকালে তা বৃষ্টি পেয়ে হয়েছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬ (২৬.৯)
বালুরঘাট ২২.৫ (২৩.২)
বাঁকুড়া ২৬.২ (২৫.৭)
ব্যারাকপুর ২৭ (২৬.৬)
বহরমপুর ২৬ (২৬)
বর্ধমান ২৫ (২৪.৮)
ক্যানিং ২৭ (২৭.৪)
কোচবিহার ২০ (২২.৭)
দার্জিলিং ১৩.২ (১৩.৬)
দিঘা ২৬.৮ (২৬.১)
কলকাতা ২৭.৯ ( ২৭.৬)
মালদহ ২৬.২ (২৭.৬)
পানাগড় ২৫.৬ (২৫.৫)
পুরুলিয়া ২৪.১
শিলিগুড়ি ২২.২ (২২.৬)
শ্রীনিকেতন ২৫.৮ (২৫ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+