Weather Update: উত্তরবঙ্গে ফের অতিবৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে, একনজরে জেলাগুলির আবহাওয়া

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, যা হবে কয়েকটি স্পেলে অর্থাৎ ধাপে ধাপে। কোথাও বেশি সময় ধরে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, ১৮

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, যা হবে কয়েকটি স্পেলে অর্থাৎ ধাপে ধাপে। কোথাও বেশি সময় ধরে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, ১৮ জুলাই থেকে বৃষ্টি বাড়বে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। জুলাইয়ের মাঝামাঝি এসে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি না থাকলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় ৪৫ শতাংশের মতো, জানিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ জুলাই সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা নেই। তবে ১৮ জুলাই সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ ও ২০ জুলাই নাগাদ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করাহয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ জুলাই সোমবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে ওড়িশা উপকূলে এখনও নিম্নচাপ আবস্থান করলেও, তা দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে। এছাড়াও নিম্নচাপ অক্ষরেখাও স্বাভাবিকের থেকে দক্ষিণে রয়েছে, সেই কারণে বর্তমান পরিস্থিতি।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন সকালে পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্পেলে বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস কলকাতার ক্ষেত্রে নেই।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৬ (২৫.৫)
বহরমপুর ২৭.৪ (২৬.৪)
বাঁকুড়া ২৫.৯ (২৫.৩)
বর্ধমান ২৬ (২৫.৮)
কোচবিহার ২৮.৪ (২৮)
দার্জিলিং ১৮ (১৮)
দিঘা ২৫.৫ (২৬.১)
কলকাতা ২৭.৫ (২৭.২)
দমদম ২৬.৮ (২৬.৬)
কৃষ্ণনগর ২৭.২ (২৭.২)
মালদহ ২৭.৪ (২৫.৪)
মেদিনীপুর ২৬.৫ (২৬.৫)
শিলিগুড়ি ২৭.৭ (২৬.৪)
শ্রীনিকেতন ২৫.৩ (২৫.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+