Weather Update: বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন! বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
জুনে দক্ষিণবঙ্গে (south bengal) বৃষ্টিতে (rain) ঘাটতি ছিল। জুলাইয়ের মাঝামাঝিতে এসেও সেই ঘাটতি পূরণ হয়নি। তবে আবহাওয়া (Weather) দফতর পূর্বাভাস দিয়েছে বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়েই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের
জুনে দক্ষিণবঙ্গে (south bengal) বৃষ্টিতে (rain) ঘাটতি ছিল। জুলাইয়ের মাঝামাঝিতে এসেও সেই ঘাটতি পূরণ হয়নি। তবে আবহাওয়া (Weather) দফতর পূর্বাভাস দিয়েছে বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়েই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে মৎস্যজীবীদের জন্য ১৩ থেকে ১৫ জুলাইয়ের জন্য সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ জুলাই বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোনও জেলাতেই আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হবে। তবে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি জেলাগুলির দিনের তাপমাত্রার পরিবর্তনেরও সেরকম কোনও সম্ভাবনা নেই বলও জানানো হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ
এদিন সকালে পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা উপকূল ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের সঙ্গে একটি নিম্নচাপ অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখাও স্বাভাবিকের থেকে দক্ষিণে সক্রিয় অবস্থায় রয়েছে।যার জেরে আগামী কয়েকদিন ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা এবং কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৬ (২৬.২)
বহরমপুর ২৬.৪ (২৬)
বাঁকুড়া ২৫.২ (২৫.৮)
বর্ধমান ২৪.৮ (২৪.৪)
কোচবিহার ২৭.২ (২৬.৮)
দার্জিলিং ১৬.৬ (১৭)
দিঘা ২৬.১ ( ২৬.৫)
কলকাতা ২৭ (২৬.৮ )
দমদম ২৬.৬ (২৬.৭)
কৃষ্ণনগর ২৭ (২৭.৬)
মালদহ ২৭.৬ (২৮.২)
মেদিনীপুর ২৬.৩ (২৬.৩ )
শিলিগুড়ি ২৬.২ (২৫.৯)
শ্রীনিকেতন ২৬ (২৬.২ )












Click it and Unblock the Notifications