Weather Update: ৫ জেলায় ৪৮ ঘন্টায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস!একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট

সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে। তবে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে ব

সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে। তবে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। খুব হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ এপ্রিল সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। শুক্রবার আসানসোলে রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস।

 কলকাতার আকাশ পরিষ্কার থাকবে

কলকাতার আকাশ পরিষ্কার থাকবে

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে এই তাপমাত্রা শুক্রবারের থেকে বেশি। শুক্রবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬)
বালুরঘাট (২২.৪)
বাঁকুড়া (২৫.২)
ব্যারাকপুর (২৫)
বহরমপুর (২৫)
বর্ধমান (২৪.২)
ক্যানিং (২৫)
কোচবিহার ( ২২.৭)
দার্জিলিং (১১.৮)
দিঘা ( ২৫.৫)
কলকাতা (২৫.৫)
মালদহ (২৪.৭)
পানাগড় ( ২৬.২)
পুরুলিয়া (২৩.৫)
শিলিগুড়ি (২৩.৮)
শ্রীনিকেতন (২৫.৮)

উত্তর-পূর্বে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্বে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম ছাড়াও, উত্তর-পূর্বের রাজ্যগুলির বিস্তীর্ণ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অরুণাচল প্রদেশে ১০ এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম এবং মেঘালয়ে ১২ এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। ১০ থেকে ১২ এপ্রিলের মধ্যে অসম এবং মেঘালয়েরর কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+