Weather Update: আরও বাড়ল তাপমাত্রা! আগামী ২ দিন কেমন থাকতে পারে বাংলার আবহাওয়া, একনজরে আপডেট

ফের বাড়ল তাপমাত্রা। শুক্রবারের পরে শনিবারও বৃদ্ধি হয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার (Weather) এই পরিবর্তন। পাশ

ফের বাড়ল তাপমাত্রা। শুক্রবারের পরে শনিবারও বৃদ্ধি হয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার (Weather) এই পরিবর্তন। পাশাপাশি দিন দুয়েক পরে বাংলা জুড়েও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে তারপরে তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসলে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে। সঙ্গে বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আপাতত কলকাতার আবহাওয়া থাকতে চলেছে আগের কয়েকদিনের মতোই। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা এবং আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও সকালে দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশায় থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সকালে ন্যূনতম তাপমাত্রা শুক্রবারের থেকে এক ডিগ্রিরও বেশি বেড়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৪.৫ ( ১৩.১ )
বালুরঘাট ১১.৮ (১১)
বাঁকুড়া ১৩.৯ (১৩.৪)
ব্যারাকপুর ১৪.৪ (১৪.৮)
বহরমপুর ১১.৮ (১০.২)
বর্ধমান ১৬ (১৪.৮)
ক্যানিং ১৪.৪ (১৩.২)
কোচবিহার ৯.১ ( ৯.৩ )
দার্জিলিং ৫.৬ (৫.৫)
দিঘা ১৩.৫ ( ১৪)
কলকাতা ১৫.৩ (১৪.১)
মালদহ ১৪.৬ (১৩.৭)
পানাগড় ১২.৩ (১১.৫)
পুরুলিয়া ১২.৫ (১১.১)
শিলিগুড়ি ১০.৪ ( ১০.৮)
শ্রীনিকেতন ১২ ( ১১.৫)

বাড়বে কুয়াশার দাপট

বাড়বে কুয়াশার দাপট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় পূর্ব উত্তর-প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতে এবং সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।
এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+