Weather Update: একাধিক জায়গায় তাপমাত্রা পেরলো ৪০ ডিগ্রি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: একাধিক জায়গায় তাপমাত্রা পেরলো ৪০ ডিগ্রি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

তেঁতে উঠেছে রাজ্যের পশ্চিমের জেলাগুলি। একাধিক জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়ার পেরিয়ে গিয়েছে। তবে অন্য জায়গার পরিস্থিতি তেমনটা নয়। বিশেষ করে উত্তরবঙ্গের ৫ জেলা। সেখানকার কোনও কোনও জায়গায় ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ এপ্রিল শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ এপ্রিল শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না। বুধবার রাজ্যের পশ্চিমের জেলাগুলির অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যায়। যেসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে, তার মধ্যে রয়েছে আসানসোল ৪০.১, বাঁকুড়া ৪০.২, পুরুলিয়া ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের পশ্চিমের জেলাগুলিকে বাদ দিলে বাকি সব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের আশপাশেই রয়েছে।

কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা

কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েক দিনের মতোই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আগের দিনের মতোই অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে এই তাপমাত্রা বুধবারের থেকে কম। বুধবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৭)
বালুরঘাট (২৪.২)
বাঁকুড়া (২৫)
ব্যারাকপুর (২৫.৪)
বহরমপুর (২৫)
বর্ধমান (২৪.৬)
ক্যানিং (২৬)
কোচবিহার ( ২২)
দার্জিলিং (১২.২)
দিঘা ( ২৬.২)
কলকাতা (২৬.৫)
মালদহ (২৬.৩)
পানাগড় ( ২৫.৩)
পুরুলিয়া (২৪.৫)
শিলিগুড়ি (২৪.৩)
শ্রীনিকেতন (২৫.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+