Weather Update: তাপমাত্রা একধাক্কায় কমল ৪ ডিগ্রির বেশি! বাংলার জেলাগুলিতে কালবৈশাথীর আশঙ্কায় কমলা সতর্কতা

পশ্চিম ভারত থেকে রাজ্যে ঢুকছে পূবালী হাওয়া। তার জেরেই বাতাসে বাড়ছে জলীয়বাষ্প। ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার এবং বৃষ্টি। শনিবারের পরে রবিবারেও সারা রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অর্থাৎ কালবৈশাখীর (kalbaishakhi) স

পশ্চিম ভারত থেকে রাজ্যে ঢুকছে পূবালী হাওয়া। তার জেরেই বাতাসে বাড়ছে জলীয়বাষ্প। ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার এবং বৃষ্টি। শনিবারের পরে রবিবারেও সারা রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অর্থাৎ কালবৈশাখীর (kalbaishakhi) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। যার কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩ মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই সর্বোচ্চ ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। তবে সামনের দিনগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে

কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩ মে মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ৫ মে পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও সামনের দিনগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

পশ্চিমের জেলাগুলিতে কমেছে তাপমাত্রা

পশ্চিমের জেলাগুলিতে কমেছে তাপমাত্রা

শনিবারের কালবৈশাখীর পরিস্থিতিতে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছিল। আসানসোল, বহরমপুর এবং বাঁকুড়ার মতো জায়গায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা দিন দুয়েক আগেও ছিল ৪২ ডিগ্রির আশপাশে, শনিবার তা ছিল ৩৩ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে।

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ। সোমবার এবং মঙ্গল বার কলকাতায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আর তাতেই তাপমাত্রা কিছুটা কমবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২২.২ ( ২৫.৩)
বহরমপুর ২৫.৪ (২৫)
বাঁকুড়া ২০.১ (২৫.৪)
বর্ধমান ২২ ( ২০)
কোচবিহার ২১.২ (২০.৪)
দার্জিলিং ১১.৮ (১৩)
দিঘা ২২.১ ( ২৭.২)
কলকাতা ২২.৩ (২৬.৯)
মালদহ ২২.৯ (২২.৬)
শিলিগুড়ি ২২.১ ( ১৯.৫)
শ্রীনিকেতন ২২.২ (২২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+