Weather update: বিজয়া দশমীতেও ভাসবে বাংলা, ফের আসছে দুর্যোগ
Weather update: বিজয়া দশমীতেও ভাসবে বাংলা, ফের আসছে দুর্যোগ
সকাল থেকে পরিষ্কার আকাশ। রোদের দেখা মিলেছে। কিন্তু তাতে স্বস্তি নেই। এই রোদ ঝলমলে আবহাওয়া বেশিক্ষণস্থায়ী হবে না। বিজয়া দশমীতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে দুর্যোগ বাড়বে বলে জানানো হয়েছে। রবিবার এবং শনিবার েথকে রাজ্যে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

দশমীতেও বৃষ্টি
বিজয়া দশমীতেও বৃষ্টির পূর্বাভাস। মেঘ মুক্ত থাকবে না আকাশ। দুই ২৪ পরগনা, এবং দুই মেদিনীপুরে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশমীতে। নবমী থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। বর্ধমান, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি।

দ্বাদশীতেও বৃষ্টির পূর্বাভাস
বিজয়া দশমীতে বৃষ্টির দাপট বেশি না থাকলেও দ্বাদশীতে ঝেঁপে নামবে বৃষ্টি। চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে ওড়িশা এবং অন্ধ্র উপকূলে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। পুজোর দিনগুলোতে যার েজরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

বিদায় নিচ্ছে বর্ষা
৬ অক্টোবর থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর পশ্চিম ভারতে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। তার জেরে বৃষ্টি চলছে একাধিক রাজ্যে। বাংলা থেকেও বর্ষা বিদায় নিতে শুরু করেছে বলে জানানো হয়েছে। বিদায়বেলার বর্ষণই চলছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অষ্টমী থেকেই একাধিক উপকূলবর্তী জেলায় বৃষ্টি চলেছে। দশমীতেও কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। তেমনই বলছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ভালই থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলা গুলিতে পুজোর চারদিনই মেঘমুক্ত আকাশ থাকবে বলে জানানো হয়েছে। এদিকে বিজয়া দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications