Weather update: ঝাড়খণ্ড মুখী নিম্নচাপ, রবিবার থেকে কাটবে দুর্যোগ

Weather update: ঝাড়খণ্ড মুখী নিম্নচাপ, রবিবার থেকে কাটবে দুর্যোগ

রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি কমতে শুরু করবে। কারণ নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে এগিয়ে চলেছে। তার জেরে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। কলকাতাতেও কমবে বৃষ্টির দাপট। তার সঙ্গে অস্বস্তিকর গরম বাড়তে শুরু করবে বলে জািনয়েছে হাওয়া অফিস।

কাটছে দুর্যোগ

কাটছে দুর্যোগ

রবিবার েথকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মেঘলা আকাশের মাঝে দু এক পশলা বৃষ্টি হয়েছে ঠিকই তবে িনম্নচাপের তেমন দাপট আর দেখা যায়নি শহরে। জেলাগুলিতে বৃষ্টি কমতে শুরু করবে। কারণ িনম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের দিকে এগোতে শুরু করে দিয়েছে। সেকারণে দুর্যোগের মেঘ কাটবে রাজ্যে।

দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি

দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি

বৃষ্টি কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপতে গত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির দাপট বেড়েছিল। ক্রবার এবং শনিবার ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার জেরে কিছুটা হলেও বর্ষার ঘাটতি মিটেছে। শুক্রবার বিকেলে স্থলভাগে প্রবেশ করে নিম্নচাপটি। তার জেরে রাজ্যের সাত জেলায় ব্যপক বর্ষণ হয়েছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তীব্র বর্ষণ হয়েেছ।

কলকাতায় কমবে বর্ষণ

কলকাতায় কমবে বর্ষণ

সকাল থেকেই মেঘলা আকাশ। দু-এক পশলা বর্ষণ হয়েছে। রবিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ রয়েছে। তার জেরে অস্বস্তিকর গরম বাড়বে। বর্ষণ কমবে কলকাতায়। উত্তর ২৪ পরগনাতেও কমবে বর্ষণ। গতকাল থেকে আরও কমবে বর্ষণ। আপাতত বর্ষণের পূর্বাভাস নেই শহরে। তবে পুজোয় বর্ষণের সম্ভাবনা রয়েছে।

উত্তরে ভারী বর্ষণ

উত্তরে ভারী বর্ষণ

দক্ষিণ বর্ষা কমলেও উত্তরবঙ্গেও বর্ষণের পূ্র্বাভাস দিয়েছে হওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার দাপট পেয়েছে উত্তরবঙ্গ। তার পরেও বর্ষার দাপট বেড়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+