Weather update: রোদ-বৃষ্টির খেলা চলছে দক্ষিণবঙ্গে, পুজো কি মাটি হবে বর্ষনে?
Weather update: রোদ-বৃষ্টির খেলা চলছে দক্ষিণবঙ্গে, পুজো কি মাটি হবে বর্ষনে?
পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সপ্তাহান্তে ভিড় বাড়ছে দোকানে বাজারে। পুজোর কেনাকাটায় ভিড় করছেন মানুষ। তারই মাঝে চলছে মেঘ-বৃষ্টির খেলা চলছে। শুক্রবার বিকেলে বাজারে পুজোর কেনাকাটার ভিড় বাড়বে। এরই মাঝে আবার আকাশে মেঘ উঁকি দিতে শুরু করেছে। ভাদ্র মাসে এই আবহাওয়া স্বাভাবিক হলেও পুজোয় কেমন থাকবে আবহাওয়া সেই নিয়ে চিন্তাত সকলে।

রোদ-বৃষ্টির খেলা
শ্রাবণ পার করে ভাদ্র শুরু হয়ে গিয়েছে। পচা ভাদ্রের গরম অনুভূত হচ্ছে রাজ্যে শহরে। সেই পচা ভাদ্রের গরমের মাঝেই আবার উঁকি দিচ্ছে কালো মেঘ। কখনো রোদ তো কখনো বৃষ্টি। এই চলছে। তবে বর্ষণের কারণে তাপমাত্রার কোনও হেরফের হচ্ছে না। পচা ভাদ্রের গরমে হাঁসফাঁস করছেন মানুষ। সকাল থেকে তীব্র রোদ। আর বেলা বাড়লে বাড়ছে মেঘের আনাগোনা। কোথাও কোথাও ২ এক পশলা বর্ষণও হচ্ছে। তাতে ভ্যাপসা গরম আরও বেড়ে যাচ্ছে।

কেমন থাকবে শহরের আবহাওয়া
শুক্রবার সপ্তাহান্তের দিন। কাজেই সকাল থেকেই পুজোর কেনাকাটায় ভিড়বাড়তে শুরু করেছে। অনেকে আবার অফিস সেরে পুজোর কেনাকাটা করবেন। তই সকলের আগ্রহ বিকেলে র আবহাওয়া িনয়ে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। কিন্তু, বেলা গড়ালে আবহাওয়া বদল হতে পারে জানিয়েছেন আবহাওয়া বিদরা। শুক্রবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।

জেলায় হালকা বর্ষণের পূর্বাভাস
বিদায় নিতে শুরু করেেছ বর্ষা। এবার িনর্ধারিত সময়ের আগেই বর্ষা বিদায় নিচ্ছে বলে জানিয়েছে আইএমডি। যার জেরে রাজ্যে বর্ষণের দাপট কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পচা ভাদ্রের গরম অনুভূত হচ্ছে জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বাড়ছে। তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের উপরে।

উত্তরবঙ্গের ভারী বর্ষণ
বর্ষার আগমনে উত্তর বঙ্গে ভারী বর্ষণ হয়েছিল। বিদায় বেলাতেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজও আবহাওয়ায় একই পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তার জেরে তাপমাত্রা কিছুটা কমবে। পুজো আগে পাহাড়ে এখন পর্যটনের মরশুম তার আগে বর্ষণ শুরু হওয়ায় উদ্বেগে রয়েছেন হোটেল ব্যবসায়ীরা। শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications