Weather Update: নয় জেলায় বৃষ্টি আর তেরো জেলায় তাপপ্রবাহ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস

জেলায় জেলায় তাপপ্রবাহ (Heat Wave) অব্যাহত। অন্য জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এদিন সকাল থেকে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি (Rain) হয়। আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই নেই বলেই জানিয়েছে আবহাওয়া (Weather Update) দফতর।

বুধবার বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ৮ জুন অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি (Rain) হতে পারে। বাকি পাঁচ জেলার আবহাওয়া (Weather Update) শুকনো থাকবে। এর মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের (Heat wave) সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

image of heat wave

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ জুন শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আপাতত দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

তবে আবহাওয়া দফতর জানিয়েছে ১১ জুন অর্থাৎ রবিবার নাগাদ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস, ৮ জুন অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির (Rain) সম্ভাবনা। এইসময় হাওড়া, হুগলি, পুরুলিয়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় তাপপ্রবাহের (heat wave) সম্ভাবনা।

image of summer

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ জুন শুক্রবার সকালের মধ্যে জেলাগুলির আবহাওয়া আগের দিনেই মতোই থাকার সম্ভাবনা। আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া (weather update) দফতর বুধবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫২ শতাংশ।

image of rain in kolkata

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২৯.৪
বহরমপুর ২৯.৬
বাঁকুড়া ২৮.৭
বর্ধমান ২৬.৮
কোচবিহার ২৭.৮
দার্জিলিং ১৫.৫
কালিম্পং ১৮.৮
দিঘা ২৭.৮
কলকাতা ৩০.৬
দমদম ৩০
কৃষ্ণনগর ২৩
মালদহ ৩০.৬
মেদিনীপুর ২৮.১
শিলিগুড়ি ২৯.২
শ্রীনিকেতন ২৮
সুন্দরবন ২৯

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৪১.৪)
বহরমপুর (৩৮)
বাঁকুড়া (৪২.২)
বর্ধমান (৪১)
কোচবিহার (৩৬.৫)
দার্জিলিং (২৩)
কালিম্পং (২৭.৬)
দিঘা (৩৮)
কলকাতা (৩৭.৮)
দমদম (৩৯.২)
কৃষ্ণনগর ( ৩৯.৪)
মালদহ (৪১.৬)
মেদিনীপুর (৪০.৪)
শিলিগুড়ি (৪০.৫)
শ্রীনিকেতন (৪১.৬)
সুন্দরবন (৩৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+