বঙ্গের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত! কলকাতার সঙ্গে জেলাগুলির আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস একনজরে

বঙ্গের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত! কলকাতার সঙ্গে জেলাগুলির আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস একনজরে

বুধবারের পর বৃহস্পতিবারেও কলকাতার তাপমাত্রা (temperature) ঊর্ধ্বমুখী। বুধবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। সপ্তাহের শেষে এই তাপমাত্রা ১৮ ডিগ্রিতে চলে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তবে জেলায় আগামী কয়েকদিন তাপমাত্রা নিচের দিকেই থাকবে।

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত

পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় এদিন ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। এর থেকে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন নেই। অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে ছিল। আবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল।
এছাড়াও বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী চার থেকে পাঁচদিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ জুড়ে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে কুয়াশার কোনও সতর্কবার্তা নেই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.৭ (১৩.১)
বালুরঘাট ১০.৪ (১০.৬)
বাঁকুড়া ১৪.১ (১৩.৮)
ব্যারাকপুর ১২.৫ ( ১১.৩)
বহরমপুর ১৪ (১৪ )
বর্ধমান ১৪.৪ (১৩.৪)
ক্যানিং ১৪ (১৩)
কোচবিহার ১১.৩ (৮.৬)
দার্জিলিং ৫ (৬ )
দিঘা ১৬.৪ ( ১৪ )
কলকাতা ১৫.৫ (১৪.৬)
মালদহ ১৫.৭ ( ১৫.৩)
পানাগড় ১১.৬ (১১.৬)
পুরুলিয়া ১২.১ (১২.১)
শিলিগুড়ি ৭.৭ (৯.৫ )
শ্রীনিকেতন ১৩.৪ (১২.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+