Weather Update: বাংলা জুড়ে বাড়বে গরম! সঙ্গে জেলায় জেলায় বৃষ্টি নিয়ে সুখবর আবহাওয়া দফতরের

Weather Alert: বৃষ্টিতে দিন দুয়েকের স্বস্তির পরে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এক বেসরকারি আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুযাযী, এবার স্বাভাবিক বর্ষা হতে চলেছে। তবে শুরুর দিকে বাংলা-সহ পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির গতি থাকবে শ্লথ।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে হাল্কা বৃষ্টি। এছাড়া বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

বুধবার ও বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এই জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৩.৪ ( ২৫.৮)
বহরমপুর ২৪.৪ (২৫.২)
বাঁকুড়া ২২.১ (২৪.৭)
বর্ধমান ২১ ( ২২.৮)
কোচবিহার ২২.৪ (২২.৭)
দার্জিলিং ১০.৬ (১১.৬)
কালিম্পং ১৪.৫ (১৬.৮)
দিঘা ২২.৩ (২৪.৫)
কলকাতা ২৪ (২৫.৯)
দমদম ২৩.৮ (২৫.৪)
কৃষ্ণনগর ২৩.৪ (২৪)
মালদহ ২৩.১ (২৬.৮)
মেদিনীপুর
পানাগড় ২২
পুরুলিয়া ২০.১ (২৩.১)
শিলিগুড়ি ২০.৮ (২০.২)
শ্রীনিকেতন ১৯.৮ (২৪)
সুন্দরবন ২৩.৫ (২৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০)
বহরমপুর (৩৩.৪)
বাঁকুড়া (২৮.৫)
বর্ধমান (৩০)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (২২.২)
কালিম্পং (২৩.৫)
দিঘা (৩৫.২)
কলকাতা (৩৩.৫)
দমদম (৩৩.২)
কৃষ্ণনগর (৩১.৪)
মালদহ (৩৩.৫)
মেদিনীপুর
পানাগড় (৩০.৬)
পুরুলিয়া (২৭.৩)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (২৯.১)
সুন্দরবন (৩৩.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+