Weather Update: ১০ জেলায় ভারী বৃষ্টি ও মৎস্যজীবীদের প্রতি সতর্কতা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের (Weather Update) বার্তায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, ২৮ জুন বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টিরও হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। প্রথম দুদিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস, ২৮ জুন বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের ২৭ জুন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও প্রথম ৪৮ ঘন্টায় তাপমাত্রারর তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া দফতর মঙ্গলবার বিকেলে (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা । কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে একটি অক্ষরেখা রাজস্থান থেকে হরিয়ানা, দক্ষিণ উত্তর প্রদেশ, নিম্নচাপ এলাকা উত্তর ছড়িশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।












Click it and Unblock the Notifications