Weather Update: বুধবার থেকে বদলে যাবে আবহাওয়া! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের পূর্বাভাস

রবিবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, তা মঙ্গলবার সকালেও চলছে। যে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি তা ওড়িশা ও দক্ষিণ ঝাড়খ্ণ্ড পার করে উত্তর মধ্যপ্রদেশের পথে। ধীরে ধীরে এই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে (Weather Update) আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি আপাতত ভারী বৃষ্টির থেকে মুক্তি। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুন বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেো আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া

আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা । কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় কমেছে। ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৮৫ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬)
বহরমপুর (২৭.৪)
বাঁকুড়া (২৫.৪)
বর্ধমান (২৪.৬)
কোচবিহার (২৬.৭)
দার্জিলিং (১৬.৮)
কালিম্পং (১৯.৮)
দিঘা (২৮.৫)
কলকাতা (২৬.৫)
দমদম (২৬.৩)
কৃষ্ণনগর (২৭.৬)
মালদহ (২৭.৩)
মেদিনীপুর (২৭.১)
শিলিগুড়ি (২৮.৭)
শ্রীনিকেতন (২৫.৪)
সুন্দরবন (২৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩১)
বহরমপুর (৩৩.২)
বাঁকুড়া (৩৩.১)
বর্ধমান (৩১)
কোচবিহার (৩৫.২)
দার্জিলিং (২১.৬)
কালিম্পং (২৬.৫)
দিঘা (৩১.৬)
কলকাতা (২৯.৪)
দমদম (৩১.৫)
কৃষ্ণনগর ( ৩০)
মালদহ (৩৫.২)
মেদিনীপুর (৩৮.৫)
শিলিগুড়ি (৩৭.৫)
শ্রীনিকেতন (৩২)
সুন্দরবন (২৯.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+