Weather Update: গরম থেকে মুক্তি কবে? দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস

গরম থেকে মুক্তির আশা নেই। কোনও আশা দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে যে পূর্বাভাস তারা আগামী কয়েকদিনের জন্য দিয়েছে তাতে আঁতকে উঠবেন রাজ্যবাসী।

ফের দহনজ্বালায় পুড়ছে রাজ্য। দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গের সমতলের জেলা গুলিতেও গরমের দাপট বেড়েছে। এই পরিস্থিতি থেকে আপাতত মুক্তি নেই। উল্টে আরও ভয়ঙ্কর দিন আসছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৫ তারিখ থেকে তাপমাত্রার পারদ আরও চড়বে।

Weather

১৫ এবং ১৬ তারিখ আবারও তাপপ্রবাহ সর্তকতা জারি করতে পারে আবহাওয়া দপ্তর। বীরভূম, মুর্শিদাবাদ পুরুলিয়া, এবং উত্তরের জেলা মালদায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। কলকাতায় আজ কিছুটা তাপমাত্রা কম ছিল। কিন্তু তাপপ্রবাহ থেকে মুক্তি নেই।

পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেেত পারে। গরমের রেকর্ড ভেঙে যাবে এবার এমনই মনে করা হচ্ছে।

Weather

মার্চ মাস থেকেই তাপমাত্রা চড়েছিল। দীর্ঘ ২ সপ্তাহ ধরে তাপ প্রবাহ হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এমনকী কলকাতাতেও তাপপ্রবাহ হয়েছে। বাঁকু়ড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা গুলিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারপরে কিছুটা স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল গোটা রাজ্য।

কিন্তু সেই স্বস্তির বৃষ্টি বেশিদিন স্থায়ী হয়নি। ফের গরমের দাপট বাড়তে শুরু করেছে। মোখার কারণেই এই বিপরীত আবহাওয়ার তৈরি হয়েছে বলে বলে মনে করা হচ্ছে। তাপপ্রবাহের পরিস্থিতি থেকে বাদ যাবে না উত্তরবঙ্গও। মালদহে যেমন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কয়েকদিন আগে দার্জিলিংয়ের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। সেখানে রীতিমত ফ্যান চালাতে হচ্ছিল।

Weather

তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামীকাল থেকে। তারপরে আবার তাপমাত্রা বাড়বে। সমতলে গরম থেকে মুক্তির কোনও কথা এখনও শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+